বরফের দেখা নেই, উইন্টার গেমস নিয়ে অনিশ্চয়তা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভরা শীতেও বরফের দেখা নেই উত্তর কাশ্মীরের গুলমার্গে। এর জেরে পিছিয়ে যেতে বসেছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল এই উইন্টার গেমসের। কিন্তু পরিস্থিতি যা, তাতে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে যেতে পারে উইন্টার গেমস।

আগামী ২ থেকে ৬ ফেব্রুয়ারি মধ্যে উত্তর কাশ্মীরের গুলমার্গে স্কি রিসর্টে হওয়ার কথা ছিল উইন্টার গেমসের। জম্মু কাশ্মীর সরকারের সহযোগিতায় কাশ্মীরের উইন্টার গেমস অ্যাসোসিয়েশন ও অলিম্পিক অ্যাডহক কমিটি ফর স্কি অ্যান্ড স্লোবোর্ড ইন্ডিয়া এই প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতার আয়োজনের পিছনে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু চলতি বছর এই উত্তর কাশ্মীর এলাকায় এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত বরফ ঢাকা ল্যান্ডস্কেপের ওপরই এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। কিন্তু এই বছর বরফের ঘাটতি দেখা দিয়েছে। ফলে কবে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

জম্মু কাশ্মীরের উইন্ডার গেমস অ্যাসোসিয়েশনের প্রেসিডে্ন্ট রাউল ট্রাম্বু জানান, পরিস্থিতি যা তাতে এই প্রতিয়োগিতার আয়োজন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এছাড়া কোনও বিকল্প নেই। এই মাসে আর বরফ পড়ার কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে জম্মুর উইন্টার গেমস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানান. এই বছর যে সব পর্যটকরা বরফ দেখতে এই উত্তর কাশ্মীরে আসছেন, তাঁদের নিরাশ হতে হচ্ছে। কারণ, পর্যটকরা কোনও বরফের দেখা পাননি। এরফলে যে সব উইন্টার স্পোর্টস এই সময় হয়ে থাকে, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুলমার্গের এই পরিস্থিতির কথা এক্স হ্যান্ডেলে লেখেন ইউসুফ জামিল। এই প্রসঙ্গে তিনি জানান, ‘শীতের সময় আমি এখন গুলমার্গে। যখন বরফে ঢাকা ল্যান্ডস্কেপ থাকার কথা, তখন বরফের দেখা না পাওয়া সত্যিই খুব চিন্তার। কবে যে বরফের দেখা মিলবে, বুঝতে পারছি না।‘

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর