শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নেদারল্যান্ডসের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ শনিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১2 ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে ডাচরা।

চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচেই কার্যত লজ্জাজনক হার বরণ করতে হয়েছে কুশল মেন্ডিজ-দাসুন শনাকাদের। লঙ্কার বোলাররা অকাতরে রান খরচ করে চলেছেন। ব্যাটাররাও জ্বলে উঠতে ব্যর্থ। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারলেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ডাচরা। চলতি বিশ্বকাপে দ্বিতীয় অঘটন ঘটিয়েছে। আর ওই জয়ের ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিক্রমজি‍ৎ সিংহ-আরিয়ান দত্তরা। ফলে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছাড়া আর কিছু ভাবতে চাইছেন না। পয়েন্ট তালিকায় তলানিতে থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও ভাল করাকেই পাখির চোখ করেছেন স্কট এডওয়ার্ডসরা।  

আজকের বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার প্রথম একাদশে দুটি পরিবর্তন এসেছে। দাসুন হেমন্থা ও কাসুন রাজিথা দলে এসেছেন। তবে এদিনের ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক দাসুন শনাকা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে যে দল হারিয়েছিল, সেই দল নিয়ে মাঠে নেমেছে ডাচরা। আজকের ম্যাচে দু’দলে কারা-কারা খেলছেন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন হেমন্থা, চামিরা কারুরত্নে, মাহিশ থিকসানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

নেদারল্যান্ডস: বিক্রমজিত সিং, ম্যাক্স ও ডাউড, কলিন অ্যাকারমান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাইব্রান্ড এঞ্জেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, লগান ভ্যান বিক, আরয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

 

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার