করোনার থাবা, নিউজিল্যান্ড সফর বাতিল করল অস্ট্রেলিয়া

নেপিয়ারের ম্যাকলারেন পার্কে মার্চের ১৭, ১৮ আর ২০ তারিখ ওই তিন ম্যাচ হওয়ার কথা ছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জারি হওয়া বিধি-নিষেধের কারণে আগামী মার্চ মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি সিরিজ ভেস্তে গেল। দু’দেশের মধ্যে থাকা সীমান্ত বিধি-নিষেধের কারণেই এই সিরিজ ভেস্তে গিয়েছে। এর আগে করোনার কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের আধিকারিকদের মধ্যে আলোচনার ভিত্তিতেই টি-টুয়েন্টি সিরিজ বাতিল হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

আগামী মাসে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল অজি ক্রিকেটারদের। ফরকারীদের জন্য সীমান্ত বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হবে বলে আশাপ্রকাশ করেছিলেন দুই দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। কিন্তু বিধি-নিষেধ শিথিল করতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন। তাই সিরিজ বাতিল করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বুধবার সংবাদমাধ্যমকে সিরিজ বাতিলের কথা জানিয়ে বলেন, ‘যখন আমরা এই সফরটা নির্ধারণ করেছিলাম, তখন আশা করেছিলাম, বিধি-নিষেধে কিছুটা ছাড় দেওয়া হবে। কিন্তু করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনের জন্য তা সম্ভব হচ্ছে না। সিরিজ বাতিল করা অবশ্যই হতাশার খবর। দু’দেশের ক্রিকেটাররাই সিরিজের জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু প্রাণ সবার আগে। তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের