পাকিস্তানকে হারিয়ে দুরন্ত জয় নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার প্রথম টি ২০ ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। সম্ভাবনা জাগিয়েও হার মানতে হল পাকিস্তানকে। পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২২৬ রান করে নিউজিল্যান্ড। ডারেল মিচেল করেন ২৭ বলে ৬১ রান। পাশাপাশি কেন উইলিয়ামসন করেন ৪২ বলে ৫৭ রান। তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে হয় নিউজিল্যান্ডকে। কোনও রান না করেই প্রথমে আউট হয়ে যান কনওয়ে। এরপর এলেন ও উইলিয়ামসন জুটি বাঁধেন। দলকে ৫০ রানের মাথায় পৌঁছে দেন। এরপর ব্যাট করতে নামে ডারেল মিচেল। মাত্র ২৭ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন মিচেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ২২৬ রান তোলে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। আয়ুব ও রিজওয়ান ভালোভাবে ইনিংস শুরু করলেও প্রথম উইকেটের পতন হয় ৩৩ রানের মাথায়। এরপর দলকে এগিয়ে নিয়ে যান বাবর আজম। ৩৫ বলে ৫৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। বাবর একদিকে উইকেটে টিকে থাকলেও একের পর এক উইকেটের পতন হতে থাকে। জামান, আহমেদ কেউই বাবরকে যোগ্য সঙ্গত দিতে পারেনি। বাবর যখন আউট হন তখন পাকিস্তানের দলগত স্কোর ১৭৩ রান। ১৭৩ রানের মাথায় সাতটি উইকেট পড়ে গিয়েছে পাকিস্তানের। এরপরে আর কোনও ব্যাটসম্যানই বেশি সময় ক্রিজে টেকেননি। ১৮ ওভারে ১৮০ রান করে পাকিস্তানের সব উইকেট পড়ে যায়।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৮

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান