চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিলিপসের ক্যারিয়ার সেরা বোলিং, চ্যালেঞ্জের মুখে কিউয়িরা

নিজস্ব প্রতিনিধি : গ্লেন ফিলিপসের দুর্ধর্ষ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দুশোর গণ্ডি পেরোলে পারেনি অস্ট্রেলিয়া। ১৬৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। ওয়েলিংটন টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে নিউজিল্যান্ড।

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে টানা ১৬ ওভার বল করে পাঁচ উইকেট নিয়েছেন গ্লেন ফিলিপস। ফিলিপসের এই অফ স্পিনের জেরেই ব্যাটিংয়ে ধস নামে অজি খেলোয়াড়দের। এর আগে ঘরের মাঠে কোনও স্পিনার এত ভালো বল করেননি। শেষ পর্যন্ত ১৬৪ রানে অল আউট হয়ে যায় স্টিফেন স্মিথ, ক্যামেরন গ্রিনরা।

এদিন ৩৬৯ রান তাড়া করতে নেমে ১১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছে কিউয়ি ব্যাটসম্যানরা। ৬০ রানের মধ্যেই নিউজিল্যান্ডের প্রথম তিনটি উইকেট পড়ে যায়। লাথাম, ইয়ং, কেন উইলিয়ামসন তিন জনই আউট হয়ে যান। এরপর রাচীন রবীন্দ্র ডারেল মিচেলকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন ও নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। দিনের শেষে রাচীন ৫৬ রান করে ক্রিজে অপরাজিত রয়েছে। তার সঙ্গে ১২ রানে অপরাজিত রয়েছেন ডারেল মিচেল। লক্ষ্য ছুঁতে পারলে এটাই হবে নিউজিল্যান্ডের ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতা। এর আগে নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে ৩২৪ রান তাড়া করে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতেছিল। এবার আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে কিউয়ি খেলোয়াড়দের সামনে।

 

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ