গুঞ্জন সত্যি হল!নেইমারকে ছাড়লেন আল হিলাল

Share:

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের পাট চুকালেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল কাল রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা। সম্প্রতি গুঞ্জন উঠেছিল নেইমার আল হিলাল ছাড়ছেন।তার সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল তার শৈশবের ক্লাব সান্তোসের নাম।

এর আগে সোমবার(২৭ জানুয়ারি)ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো এই গুঞ্জন।এই নিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে জানান, ‘নেইমার আল হিলাল কেরিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে অশেষ ধন্যবাদ। আমরা তাঁর আগামী দিনে সাফল্য কামনা করছি। আরও এগিয়ে যাক নেইমার।’

২০২৩ সালে নেইমার পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন। বছরে প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরই হাঁটুর চোটের কারণে আর খেলা হয় নি নেইমারের। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। তখন থেকেই গুঞ্জন উঠছিল দল ছাড়তে পারে নেইমার।

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের