‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’, ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীকে খোঁচা নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের কীর্তি ব্রাজিল শেষবার গড়েছিল ২০০২ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর জাপানকে হারিয়ে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল সেলেসাওরা। এই ফলাফলের পরেই  ‘ভবিষ্যদ্বক্তা’ জোয়াকিম ক্লেমেন্টকে কটাক্ষ করলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর ব্রাজিল বাদ পড়বে দ্রুত।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডেলে জোয়াকিম ক্লেমেন্টকে ট্যাগ করে একটি পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লেখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।” জানিয়ে রাখা ভাল, ২০১৪ সালের বিশ্বকাপ থেকে একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তার ভবিষ্যদ্বাণী ছিল চর্চার কেন্দ্রে। তার গাণিতিক মডেল বলছিল, এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দর্শকদের উপহার দেবে বচেয়ে বড় হতাশা। সেটা একেবারেই ভুল বলে প্রমাণিত হয়েছে।

 

ফুটবলে ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনে ভেস্তে গিয়েছে সেই গাণিতিক হিসাব। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। সেই মুহূর্তে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আর ম্যাচ শেষেই সেই ‘ভবিষ্যদ্বক্তা’ গুরুকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন নেইমার জুনিয়র। অন্যদিকে  নেইমারের পোস্টের পর মরোক্কোর সঙ্গে খেলাতে নেদারল্যান্ড হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের