আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে দামী আইফোন অর্ডার করেছিলেন, কিন্তু বাক্স খুলতেই চোখ কপালে! স্মার্টফোনের বদলে বেরোল দাড়ি গজানোর তেল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ক্রেতার পক্ষেই রায় দিল মুম্বইয়ের ক্রেতাসুরক্ষা আদালত। ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে শুধু টাকার সম্পূর্ণ ফেরতই নয়, ক্ষতিপূরণও দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মুম্বইয়ের ক্রেতা সুরক্ষা কমিশন সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রায়ে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং সংশ্লিষ্ট বিক্রেতাকে এক গ্রাহকের কাছ থেকে নেওয়া ১ লক্ষ ১১ হাজার ৭৯৩ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ওই গ্রাহককে হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ২০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে ২২শে এপ্রিল, ২০২৩ থেকে প্রকৃত অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত বার্ষিক ৯ শতাংশ হারে সুদও পরিশোধ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, ওই ব্যক্তি মুম্বইয়ের পাওয়াইয়ের বাসিন্দা। ২২ এপ্রিল ২০২৩ সালে ফ্লিপকার্ট থেকে নো-কস্ট ইএমআই-এ ১ লক্ষ ১১ হাজার ৭৯৩ টাকা দিয়ে একটি অ্যাপল আইফোন ১৪ প্রো (১২৮ জিবি) অর্ডার করেছিলেন। ফোনের সঙ্গে অর্ডার করা চার্জার ও কভার ঠিকমতো পৌঁছলেও, পরদিন আসা আসল পার্সেল খুলে তিনি হতবাক হয়ে যান। কারণ, আইফোনের বদলে বাক্সে ছিল দাড়ি গজানোর তেল এবং কিছু প্যাকিং সামগ্রী। এরপর তিনি বারবার ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান করা হয়নি। বরং কোনও টাকা ফেরত বা এক্সচেঞ্জ পণ্য না দিয়েই অভিযোগকে বারবার ‘সমাধান হয়েছে’ বলে বন্ধ করে দেওয়া হয়। এই আচরণকে কড়া ভাষায় সমালোচনা করেছে ভোক্তা কমিশন। 

আরও পড়ুন: প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কমিশন জানিয়েছে, কোনও অনলাইন প্ল্যাটফর্ম শুধুমাত্র বিক্রি সম্পন্ন হওয়ার পর দায় এড়াতে পারে না। গ্রাহক যদি সঙ্গে সঙ্গে ভুল পণ্য পাওয়ার অভিযোগ জানান, তবে তার দ্রুত ও কার্যকর সমাধানের দায়িত্ব সংস্থারই। অভিযোগের তদন্ত না করা, ভুল পণ্য রিটার্ন না করা, পরিবর্তে সঠিক পণ্য না পাঠানো কিংবা অর্থ ফেরত না দিয়ে অভিযোগ বন্ধ করে দেওয়া সবই পরিষেবায় গুরুতর গাফিলতি এবং অন্যায্য বাণিজ্যিক আচরণের সামিল। কমিশন আরও জানায়, বিক্রেতা সংস্থা ইন্টারন্যাশনাল ভ্যালু রিটেল প্রাইভেট লিমিটেডও বারবার অনুরোধ সত্ত্বেও নির্ধারিত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। তাই গ্রাহকের আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির জন্য ফ্লিপকার্ট এবং বিক্রেতা উভয়কেই যৌথভাবে দায়ী করা হয়েছে। অন্যদিকে, মামলার অপর পক্ষ অ্যাপল ইন্ডিয়া নিজেদের দায় অস্বীকার করে জানায়, তারা সরাসরি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করে না। স্বাধীন বিক্রেতাদের মাধ্যমে পণ্য বিক্রি হয় এবং সেই বিক্রেতাদের পরিষেবা বা ডেলিভারির উপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই। কমিশন এই যুক্তি গ্রহণ করে অ্যাপল ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খারিজ করে দেয়।

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪