চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএল থাকায় দলের হয়ে খেলবেন না ৯ বিদেশি ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি : আইপিএল চলায় নিজের দেশের হয়ে খেলতে যাবেন না নয় জন বিদেশি ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। সেই দলে নয় কিউয়ি ক্রিকেটারই খেলতে পারবেন না।

যে নয় জন খেলোয়াড় খেলতে পারছেন না তাঁরা হলেন রাচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্স ও মিচেল স্যান্টনার। বুধবার পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়। সেই দলে এই নয় ক্রিকেটার নেই। জানা গিয়েছে, এই নয় ক্রিকেটার আইপিএল খেলে টি ২০ বিশ্বকাপে অংশ নেবেন। নয় ক্রিকেটারের মধ্যে ডেভন কনওয়ে এখন চোট সারাতে ব্যস্ত। এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

জানা গিয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল ছাড়াও নিউজিল্যান্ডের দলে রয়েছেন মার্ক চ্যাপম্যান, ফিন অ্যালেন, জিমি নিশানের মতো খেলোয়াড়রা। নিউজিল্যান্ড দলে অনেক তরুণ খেলোয়াড়রাও রয়েছেন। এই সিরিজেই পাকিস্তান দলকে ফের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বাবর আজমের। শাহিন আফ্রিদিকে সরিয়ে ফের অধিনায়কের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন বাবর।

 

 

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ