কোনওরকম ডোপ টেস্ট ছাড়াই চলছে আইপিএল

শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কোনওরকম ডোপ পরীক্ষা ছাড়াই চলছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। হ্যাঁ, মরুশহরে আইপিএল শুরু হওয়ার আগে কোনওরকম ডোপ টেস্ট হয়নি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথমপর্বে ডোপ পরীক্ষা হলেও, দ্বিতীয়পর্বে আর তার নাম পর্যন্ত ওঠেনি।

নিয়ম অনুযায়ী যেকোনও ক্রীড়া ইভেন্টের আগেই ডোপ কন্ট্রোল অফিসারদের খেলোয়াড়দের ডোপ টেস্ট করার জন্য পাঠানো হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ডোপ কন্ট্রোল অফিসারকেই পাঠানো হয়নি। যেই কারণে প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলজুড়ে।

আইপিএলের প্রথমপর্ব অনুষ্ঠিত হয়েছিল ভারতে। তখন দেশের তিনটি জায়গায় ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মাটিতে তৈরি করা হয়েছিল ডোপ কন্ট্রোল স্টেশন। সেই সমস্ত জায়গাগুলিতে গিয়ে ডোপ টেস্ট করাতেন ক্রিকেটাররা। তবে হঠাৎ করেই কোভিডে আক্রান্ত হন একজন ডোপ কন্ট্রোল অফিসার।

জানা গিয়েছে, কোনও কারণে আইপিএলের দ্বিতীয়পর্বের জন্য আমিরশাহিতে কোনও অফিসার পাঠাতে রাজি হয়নি ডোপ টেস্টিং সংস্থা নাডা (NADA)। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও এই বিষয় নিয়ে বেশি কিছু বলেনি।  

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক