পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান ক্রিকেটে ডামাডোল থামার কোনও লক্ষণই নেই। তিতিবিরক্ত হয়ে এবার পাক ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে। চলতি এশিয়ান গেমস পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। এশিয়ান গেমসের পর নেদারল্যান্ডসের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন। অ্যাশলে নোফকের পরিবর্তে বোলিং কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলা অ্যাশলে নোফকেকে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে নিয়ে এসেছেন বাবর আজমদের ত‍ৎকালীন হেড স্যার মাইক হেসেন। ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামী বছরের জুন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেও চলতি মাসে ইংল্যান্ড সফরের সময়ে পাকিস্তান টেস্ট দলের বোলিং কোচের বাড়তি দায়িত্ব সামলেছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরেই পাকিস্তান ক্রিকেটে যে ডামাডোল চলছে, তাতে বিরক্ত ছিলেন নোফকে। যে কারণে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রধান কোচের প্রস্তাব পাওয়া মাত্রই লুফে নিয়েছেন।

ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন নোফকে। তবে আশ্বাস দিয়েছেন, এশিয়ান গেমস পর্যন্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে নামছে পাকিস্তান ক্রিকেট দল। নোফকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানার পরেই বোলিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লেভেল-৩ কোচিং কোর্স করা যে কেউ বোলিং কোচ হিসেবে আবেদন জানাতে পারবেন। ৮ অক্টোবর আবেদন জানানোর শেষ দিন।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের