নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্জাবের পাতিয়ালার নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট (NSNIS), এবার এই প্রতিষ্ঠানেই এক নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় কাজাখস্তানের ৩৮ বছর বয়সী সাইক্লিং কোচ ম্যাক্সাত আয়েজবায়েভের (Maxat Ayezbayev) বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করেছে পঞ্জাব পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই ক্রীড়াঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর। ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্সে (NCOE) প্রশিক্ষণরত ১৬ বছর বয়সী ওই সাইক্লিস্ট নিজেই কোচ ম্যাক্সাত আয়েজবায়েভের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ তুলেছেন। জানা গিয়েছে, নির্যাতিতা খেলোয়াড় এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। আর তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্যে নিয়োগ করা হয়েছিল ওই কাজাখস্তানি কোচকে। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ১৮ সেপ্টেম্বর পাতিয়ালার লাইনস থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশের বিশেষ দল গঠন করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৬৪(২) এবং ৩৫১(৩) এর পাশাপাশি পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত কোচকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তাই তাঁর বিরুদ্ধে লুকআউট জারি করেছে পুলিশ। তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এখন এই মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য ও প্রমাণগুলি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পুলিশ জানতে পেরেছিল যে, অভিযুক্ত কোচ দিল্লিতে একটি সাইক্লিং ক্যাম্পে যোগ দিতে পারেন। এরপরেই দিল্লির কয়েকটি জায়গায় অভিযান চালায় পাতিয়ালা পুলিশ। কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর সন্ধানে এখনও তল্লাশি চলছে।

অন্যদিকে নাবালিকা ওই ক্রীড়াবিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার ফলাফল এবং তদন্ত থেকে উঠে আসা অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সাইক্লিং ফেডারেশন অব ইন্ডিয়া (CFI) অভিযুক্ত কোচকে তৎক্ষণাৎ বরখাস্ত করেছে। বিষয়টি তদন্তের জন্যে অভ্যন্তরীন অভিযোগ কমিটির কাছে পাঠানো হয়েছে। আর নির্যাতিতাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…