মহামেডান নয় মোহনবাগানের হয়ে খেলতে নামছেন নুনো রেইস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ইন্ডিয়ান সুপার লিগ ( ISL )। এই আবহে নুনো রেইসকে দলে নিল মোহনবাগান। মেলবোর্ন সিটি এফসির  বিশ্বকাপার ডিফেন্ডার এবার  খেলতে নামছে সবুজ- মেরুনের হয়ে । তবে কিছুদিন আগে পর্যন্ত এই বিদেশী  ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য চুড়ান্ত আলোচনা করেছিল মহামেডান। কিন্তু শেষ পর্যন্ত নুনো রেইসকে সই করিয়ে চমক দিল মোহনবাগান।

মহামেডান দাবি করেছে, রেইসের সঙ্গে এক বছরের চুক্তিও হয়ে গিয়েছিল। ভিসা পেয়ে কলকাতায় আসার কথা ছিল। সাদা-কালো শিবিরের হয়ে তাঁর  আইএসএলে খেলার কথা ছিল । কিন্তু তা শেষ পর্যায় রবিবার নুনো রেইসকে দিয়ে সই করিয়ে নেয়  মোহনবাগান। তাতেই খানিকটা হলেও অবাক হয়েছেন মহামেডান সমর্থকেরা।

এদিন সবুজ – মেরুনে যোগদান করেই রেইস জানিয়েছেন, ‘ আমার কাছে অনেক দেশের হয়ে খেলার কথা ছিল। তবে ইতিহাস, ঐতিহ্য এবং ধারাবাহিক সাফল্য আমাকে মোহনবাগান সম্পর্কে উৎসাহিত করেছে। দলের মানসিকতা সব সময়ই চ্যাম্পিয়নদের মতো। সেই কারণেই মোহনবাগানে খেলার সিদ্ধান্ত নিয়েছি।‘ মোহনবাগানের তরফে জানান হয়েছে, ‘ ভারতে আসার জন্য ভিসার জন্য আবেদন করেছেন রেইস। খুব শীঘ্রই তিনি দেশে আসছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রেইস এলে দলে মিটবে  রক্ষণের সমস্যা।‘

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?