আইপিএলে দামি দশ খেলোয়াড়দের মধ্যে চার জন ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে দামি দশ জন খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নিলেন চার জন ভারতীয। তবে প্রথম তিন জনের মধ্যে জায়গা হয়নি কোনও ভারতীয়র। দামি খেলোয়াড়দের তালিকায় প্রথম ও দ্বিতীয় খেলোয়াড় হিসাবে জায়গা করে নিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এরা দুজনেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়।

এদিন দুবাইতে অনুষ্ঠিত নিলামপর্বে দামি খেলোয়াড়দের মধ্যে সেরা দশ জন হলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ডারেল মিচেল, হার্সেল প্যাটেল, আলজারি জোসেফ, রভম্যান পাওয়েল, ট্রাভিস হেড, শিবম মাভি, উমেশ যাদব ও জেরাল্ড কোটজি।মিচেল স্টার্ককে কেকেআর কিনে নিল ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। প্যাট কামিন্সকে হায়দরাবাদ কিনে নিল ২০ কোটি ৫০ লক্ষ টাকায়। নিউজিল্যান্ডের ডারেল মিচেলকে ১৪ কোটিতে কিনল চেন্নাই সুপার কিংস।

পাশাপাশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন হার্সেল প্যাটেল। হার্সেলকে ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস। পাশাপাশি শিবম মাভিকে লখনউ সুপার জায়েন্টস কিনল ৬ কোটি ৪০ লক্ষ টাকায়। একইসঙ্গে উমেশ যাদবকে গুজরাট টাইটার্ন কিনল ৫ কোটি ৮০ লক্ষ টাকা। সমীর রাজভি বিক্রি হলেন ৮ কোটি ৪০ লাখে। অন্যদিকে শাহরুখ খান বিক্রি হলেন সাত কোটি ৪০ লাখে।

এছাড়াও দামি খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নেওয়া আলজারি জোসেফকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নিল ১১ কোটি ৫০ লক্ষ টাকায়। রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস কিনে নিল সাত কোটি ৪০ লক্ষ টাকায়। এবারের আইপিএলে দশ জন দামি খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নিয়েছে ট্রাভিস হেড। হেডকে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।উল্লেখ্য, এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে এই ট্রাভিস হেডের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য।

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা