কবাডিতে সোনা মেয়েদের, এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে কবাডিতে দেশকে সোনা এনে দিল ভারতের মেয়েরা। শনিবার সকালে ফাইনালে জোর লড়াইয়ের পরে চাইনিজ তাইপেইকে ২৬-২৫ পয়েন্টে হারাল।আর মেয়েদের কবাডিতে সোনা জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো ১০০ পদক জিতল ভারত।

এদিন প্রথমার্ধে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ১৪-৯ পয়েন্টে এগিয়ে ছিল ভারতের মেয়েরা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপেইয়ের মেয়েরা। ১৬ পয়েন্ট সংগ্রহ করে। আন্যদিকে ভারতীয় মেয়েরা ১২ পয়েন্ট ঘরে  তুলেছিল। তার ফলেই ২৬-২৫ পয়েন্টে পদক জিতে নেয় ভারত।

শুক্রবার ২২টি সোনা-সহ মোট ৯৫টি পদক ভারতের ঝুলিতে জমা পড়েছিল। লক্ষ্য ছিল ১০০ পদকের ঘর ডিঙিয়ে যাওয়া। সকালে   তিরন্দাজিতে সোনা জয় দিয়েই এশিয়ান গেমসের চতুর্দশ দিনের অভিযান শুরু করেছিলেন ভারতের ক্রীড়াবিদরা। মহিলাদের কম্পাউন্ড বিভাগে সোনা জেতেন জ্যোতি সুরেখা ভেন্নম। তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার চেয়োন সো-কে হারান। একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী। খানিক বাদে ফের তিরন্দাজিতে দেশকে সোনা এনে দেন ওজাস দেওতালে। রুপো জেতেন অভিষেক ভার্মা। মোট চারটি পদক জেতেন তিরন্দাজিরা। এদিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত মোট ২৫টি সোনা জিতেছে ভারত। তাছাড়া ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জও জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। মোট ১০০ পদক নিয়ে পদক তালিকায় চার নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে ১৮৯টি সোনা, ১০৭টি রুপো ও ৬৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৫৯টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন।

,

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে