বর্শায় সোনা বিঁধলেন ‘সোনার ছেলে’ নীরজ

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল। বুধবার সেই প্রত্যাশা পূরণ করে এশিয়ান গেমসে বর্শায় সোনা বিঁধলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনার পদক গলায় ঝোলালেন অলিম্পিক্সের পদকজয়ী। আর সোনা জয়ের ক্ষেত্রে তিনি টেক্কা দিয়েছেন স্বদেশের কিশোর জেনাকে। ওড়িশার বাসিন্দা কিশোর জেনা ৮৭.৫৪ মিটার বর্শা ছুড়ে গলায় ঝোলালেন রুপোর পদক। একই ইভেন্ট থেকে সোনা-রুপো ঘরে তুলল ভারত।

হাঁটুর চোটের জন্য জ্যাভলিন ইভেন্টের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন নীরজের মূল প্রতিপক্ষ পাকিস্তানের নাদিম। ফলে ফাইনালে নামার আগেই অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছিলন ভারতীয় অ্যাথলেট। এদিন নীরজের প্রথম প্রয়াস ঘিরে খানিকটা ঝামেলা হয়। প্রায় ১৩ মিনিট খেলা বন্ধ থাকে। প্রযুক্তিগত কারণে ভারতের সোনার ছেলে কতটা বর্শা ছুড়েছেন তা পরিমাপ করা যায়নি। ফলে ওই থ্রো বাতিল করা হয়। ফের থ্রো করেন তিনি। ৮২.৩৮ মিটার দূরে পাঠান হাতের বর্শাকে। কিশোর ছোড়েন ৮২.১৬ মিটার।

দ্বিতীয় প্রয়াসে নিজেকে ছাপিয়ে গিয়ে ৮৪.৪৯ মিটার ছোড়েন নীরজ। ৭৯.৭৬ মিটার দূরে ছোড়েন কিশোর। ফের ঝামেলা দেখা দেয়। কিশোরের থ্রোকে প্রথমে ‘ফাউল’ বলেছিলেন আম্পায়ার। কিন্তু নীরজের প্রতিবাদের পরে আম্পায়াররা কিশোরের থ্রো খতিয়ে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। কিশোর ছোড়েন ৮৬.৭৭ মিটার।

চতুর্থ প্রয়াসে ৮৮.৮৮ মিটার ছুড়ে কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে যান নীরজ।  চতুর্থ প্রয়াসে কিশোরের দূরত্ব ছিল ৮৭.৫৪ মিটার। পঞ্চম প্রয়াসে নীরজ ৮০.৮০ মিটার বর্শা ছুড়লেও কিশোরের প্রয়াস ফাউল হয়। শেষ পর্যন্ত ৮৮.৮৮ মিটার বর্শা নিক্ষেপের জেরে সোনার পদক জেতেন নীরজ।

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের