এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে দেশকে প্রথম সোনা এনে দিলেন সাত্বিক-চিরাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের দুই ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। শনিবার ডাবলস ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২১-১৮, ২১-১৬ পয়েন্টে স্ট্রেট সেটে জিতে সোনার পদক গলায় ঝোলালেন। এশিয়ান গেমসের ব্যাডমিন্টন বিভাগে এই প্রথম সোনা জিতল ভারত। এতদিনের অধরা স্বপ্নপূরণ করলেন দুই দক্ষিণী ক্রীড়াবিদ।  

শনিবার পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসের ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দুই খেলোয়াড় চোই সোলগয়ু ও কিম ওহোনোর বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন সাত্বিক ও চিরাগ। প্রথম পয়েন্ট আসে চিরাগের স্ম্যাশে। তবে এর পরেই পাল্টা আক্রমণ শানান কোরিয়ার জুটি। একসময়ে ১৮-১৫ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাত্বিক-চিরাগ। নিখুঁতভাবে খেলতে থাকেন। দক্ষিণ কোরিয়ার দুই খেলোয়াড়কে ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডে পরাস্ত করে প্রথম সেট ২১-১৮ পয়েন্টে জিতে নেন। প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেটে আর প্রতিপক্ষ জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় জুটি। প্রথম থেকেই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত একতরফা খেলে ২১-১৬ পয়েন্টে জিতে ইতিহাস গড়েন সাত্বিক-চিরাগ। এশিয়ান গেমসে বিভিন্ন বিভাগে সোনা জিতলেও ব্যাডমিন্টনে দেশকে সোনা এনে দিতে পারেননি কেউ। এদিন সেই দুঃখ ঘোচালেন দুই তরুণ খেলোয়াড়।

এদিন সাত্বিক-চিরাগের হাত ধরে চলতি এশিয়ান গেমসে ২৬তম সোনা এল ভারতের ঝুলিতে। সেই সঙ্গে পদকের সংখ্যা বেড়ে হল ১০১। ছেলেদের ক্রিকেট ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন রুতুরাজ গায়কোয়াড়রা। ফলে ওই বিভাগ থেকেও দেশের ঝুলিতে সোনা জমা পড়বে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের