নিষিদ্ধ ওষুধ নেওয়ার অপরাধে বাংলাদেশি ক্রিকেটারকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করল আইসিসি

আইসিসির ডোপিং বিরোধী কোডের ২.১ নম্বর ধারা ভাঙার অপরাধেই তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাকিব আল হাসান (Shakib Al Hasan), অনিক ইসলামের (Anik Islam) পরে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মুখে পড়ল বাংলাদেশি পেসার (Bangladesh Bowler) শহিদুল ইসলাম (Shahidul Islam)। নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে তাঁকে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। আইসিসির ডোপিং বিরোধী কোডের ২.১ নম্বর ধারা ভাঙার অপরাধেই তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আগামী ২৭ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না তিনি।

২৭ বছর বয়সী পেসার দেশের হয়ে এখনও পর্যন্ত শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গত বছরের নভেম্বরে পাকিস্তানের (Pakistan) বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। নিউজিল্যান্ড (New Zealand) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের দলে থাকলেও প্রথম একাদশে ঠাঁই হয়নি। চলতি ওয়েস্ট ইন্ডিজের সফরে দলে ঠাঁই পেলেও চোটের কারণে ছিটকে যান তিনি। বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ মার্চ শহিদুলের মূত্র নমুনা সংগ্রহ করা হয়েছিল। ওই নমুনাতে ক্লোমিফিন নামে  নিষিদ্ধ ওষুধ পাওয়া গিয়েছে।

তরুণ পেসারের নিষিদ্ধ হওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক (BCB) মুখপাত্র জানান, ‘ইচ্ছাকৃতভাবে শহিদুল ওই নিষিদ্ধ ওষুধ গ্রহণ করেননি। চিকি‍ৎসকরা তাঁকে যে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তাতেই ছিল ক্লোমিফিন। বিষয়টি বিসিবির গোচরে প্রথমে আনেননি শহিদুল। তবে নিজের পারফরম্যান্স বাড়ানোর জন্য যে নিষিদ্ধ ওষুধ নেননি, তা আইসিসিকে বোঝাতে সক্ষম হয়েছেন।’ গত ২০২০ সালের জুলাইয়ে আর এক বাংলাদেশি ক্রিকেটার অনিক ইসলাম আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর