বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে পাকিস্তানও বয়কট করতে পারে ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে আজই। বুধবার আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি না খেলে তাহলে অন্য দলকে বেছে নেওয়া হবে। এই আবহেই সামনে আসছে আরও বড় খবর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করে আগেই পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। এবার জানা যাচ্ছে বাংলাদেশ যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তান ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে। এমনটাই ইঙ্গিত মিলেছে।

এর আগে বাংলাদেশকে সমর্থন করে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি। এমনকি বাংলাদেশের ম্যাচ নিজেদের দেশে আয়োজনের প্রস্তাবও দেয়। ভারত-বাংলাদেশের  মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নির্ধারিত গ্রুপ-পর্বের ম্যাচগুলি না খেলার দাবি জানায়। এই নিয়ে আইসিসির সঙ্গে কম আলাপ-আলোচনা হয়নি। আইসিসি ভেন্যু পরিবর্তন করতে নারাজ অন্যদিকে বাংলাদেশও বসে রয়েছে জেদ ধরে। বুধবারের বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে সময় চেয়েছিলেন।  আজকেই বাংলাদেশ বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বৈঠক হওয়ার কথা। তাঁদের থেকেই শোনা হবে মতামত। তারপরেই ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাবে। 

ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে পাকিস্তানের বয়কটের সম্ভাবনা নতুন করে উত্তাপ বৃদ্ধি করছে। বিশ্বকাপে  অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশ  যা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। যদিও এখনও পর্যন্ত, আইসিসি বা পাকিস্তান বোর্ড কেউই বয়কটের কথা ঘোষণা করেনি। তবে যাই হোক ২২ গজের ময়দানে ঝড় ওঠার আগে দুই দেশের উত্তাপের আঁচ পড়েছে ক্রিকেট মহলে। 

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে খেলা। ওই দিনে   কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে রয়েছে পরের দুই ম্যাচ।    গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। এখনেই আপত্তি জানায় বাংলাদেশ । বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। তাঁরা গ্রুপ ‘বি’ তে বদল করার প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ‘বি’ তে  রয়েছে আয়ারল্যান্ড যারা   শ্রীলঙ্কায় ম্যাচ খেলবে। বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচের সূচিতে বদল হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে। যদি একান্তই সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল