এশিয়া কাপের আসর সরিয়ে নিলে খেলবে না পাকিস্তান, হুমকি রামিজের

শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির ছিলেন পিসিবি প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: আগামী বছর পাকিস্তানের মাটিতেই বসার কথা এশিয়া কাপের আসর। যদিও ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। আর তার পরেই জল্পনা শুরু হয়েছে, এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাত থেকে কেড়ে নেওয়া হতে পারে। অন্য কোনও নিরপেক্ষ দেশে ওই প্রতিযোগিতার আসর বসতে পারে। ওই জল্পনার মধ্যেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দেখতে হাজির ছিলেন পিসিবি প্রধান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যদি কোনও কারণে পাকিস্তানের হাত থেকে ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে পাকিস্তান। আমরা স্বচ্ছভাবেই এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিলাম। যদি ভারত আসতে না চায়, তাহলে আসবে না। ভারতকে বাদ দিয়েই প্রতিযোগিতা হবে। কিন্তু যদি পাকিস্তান থেকে প্রতিযোগিতার আসর অন্যত্র সরানো হয়, তাহলে আমরাও প্রতিযোগিতা থেকে নাম তুলে নেব।’

এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে না এলে বাবর আজমরাও যে বিশ্বকাপ খেলতে পড়শি দেশে যাবে না, এদিন ফের একবার তা জানিয়ে দিয়েছেন পিসিবি প্রধান। তাঁর কথায়, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ভারত এশিয়া কাপ খেলতে আসবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার বিসিসিআইয়ের হাতেই ছাড়ছি। ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রাখবে না। পাকিস্তান যদি বিশ্বকাপ না-ই খেলে তাহলে কে খেলা দেখবে বলুন তো?’

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার