পাকিস্তানের নয়া অধিনায়ক শাহিন আফ্রিদি-শান মাসুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বাবর আজম ইস্তফা দেওয়ার দেড় ঘন্টার মধ্যেই তিন ফরম্যাটের জন্য নয়া অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার রাতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাবরের ছেড়ে দেওয়া জায়গায় টেস্টে অধিনায়কত্ব সামলাবেন শান মাসুদ। আর টি টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শাহিন শাহ আফ্রিদি। তবে একদিনের দলের অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, শান মাসুদ টেস্ট দলের নিয়মিত ব্যাটার। অন্যদিকে শাহিন দলের অন্যতম বোলিং শক্তি।  

বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের পরেই পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে বাবর আজমের ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আগেই বুধবার সন্ধ্যায় সমাজমাধ্যমে তিন ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বাবর আজম। তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলবেন বলে জানিয়ে দেন। বাবরের ইস্তফার পরেই জল্পনা শুরু হয়, নয়া দায়িত্ব কার কাঁধে ছাড়বেন পিসিবির কর্তারা।

ঘন্টা দেড়েকের মধ্যেই ওই জল্পনার অবসান ঘটে। পিসিবির পক্ষ থেকে বাবর আজমের উত্তরসূরি হিসেবে দুই অধিনায়কের নাম ঘোষণা করা হয়। জানানো হয়, এখন থেকে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শান মাসুদ। আর টি টোয়েন্টিতে অধিনায়কত্ব সামলাবেন শাহিন শাহ আফ্রিদি। তবে একদিনের জন্য অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১