চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক ক্রিকেটে অবসরের মিছিল, ৪৮ ঘণ্টায় অবসর নিলেন ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় সহ ৩

নিজস্ব প্রতিনিধি : পাক ক্রিকেট যেন জোয়ার-ভাটার তালে চলে। উত্থান-পতন লেগেই আছে। কখন কার কেরিয়ার যাবে, কিংবা কেউ স্বেচ্ছায় কখন পদত্যাগ করবে তা আগে থেকে ঠাউর করা মুশকিল। কিছুদিন পর পর খেলোয়াড়দের নিয়েও এই ধরনের সংশয় হতেই পারে। তবে এবার অবসর শুরু হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় মোহাম্মদ ইরফান। তবে এই তালিকায় শুধু ইরফান নয়, রয়েছেন ওয়াসিম থেকে শুরু করে আমিরও।

শুক্রবার(১৪ ডিসেম্বর)আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসর নিয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শনিবার সকালে ইমাদের পথ অনুসরণ করেছেন তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনিও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।গতকাল রাতেই ৪২ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান অবসর নেওয়ার কথা জানান।

এই নিয়ে ইরফান জানান, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় কিছু স্মৃতি হৃদয়ে গেঁথে থাকবে। সে জন্য সকলকে ধন্যবাদ। ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে, আমি তা মনে রাখব। জীবনে চলার পথে ক্রিকেটই আমার ভালবাসা হয়ে থাকবে।’

উল্লেখ্য,মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলে বিদায় বলে দেওয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়। ইরফানের অবসর নেওয়াটা অবশ্য আনুষ্ঠানিকতাই। বয়স চল্লিশ পার হয়ে গেছে দুই বছর আগেই। তার ওপর পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও ৫ বছর পেরিয়ে গেছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ