চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে মনু ভাকের

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সে দেশকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখালেন মনু ভাকের। শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন মনু ভাকের। যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন তিনি। আগামিকাল রবিবার (২৮ জুলাই) ফাইনালে পদকের লড়াইয়ে নামবেন ভারতের মহিলা শুটার।

শুক্রবারই প্যারিস অলিম্পিক্সের পর্দা উঠেছে। আর শনিবার সকাল থেকেই শুরু হয়েছে একের পর এক ইভেন্টে সোনা দখলের লড়াই। টোকিও অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়া ভারতের পুরুষ শুটাররা অবশ্য এদিন হতাশ করেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারতের হয়ে নেমেছিলেন রিদম সাঙ্গোয়ান ও মনু ভাকের। রিদম অবশ্য হতাশ করেছেন। ৫৭৩ স্কোর করে ১৫তম স্থানে থেকে যোগ্যতা অর্জন পর্ব শেষ করেন তিনি।

রিদম হতাশ করলেও দেশকে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছেন মনু ভাকের। ২২ বছর বয়সী শুটার অর্জন পর্বে ৫৮০ স্কোর করেছেন। ২৭ বার বুলস আই মারেন তিনি। প্রথম সিরিজে ৯৭, দ্বিতীয় সিরিজে ৯৭, তৃতীয় সিরিজে ৯৮, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সিরিজে ৯৬ করে স্কোর করেন। সব মিলিয়ে ৫৮০ স্কোর করে তৃতীয় স্থানে থেকে ফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেন মনু। এই বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। তাঁর স্কোর ৫৮২। তিনি ২২ বার বুলস আই মেরেছেন। একই স্কোর করে দক্ষিণ কোরিয়ার ইয়ে জিন হো দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি মেরেছেন মাত্র ২০টি বুলস। আগামিকাল রবিবার ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটের সময়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ