চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: ফের  কুস্তিতে পদক জয়ের পথে ভারত, সেমিফাইনালে পৌঁছালেন আমন

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবকারভকে তিনি হারিয়েছেন। শুধু তাই নয় আমন পরপর দুই ম্যাচে জয়ী হয়েছেন। আর মাত্র একটি ম্যাচ জিতলেই  তিনি পদক নিশ্চিত করে ফেলবেন। বৃহস্পতিবার রাতেই হবে সেমিফাইনাল। ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে হবে তাঁর ম্যাচ। সেই ম্যাচে জিতে ফাইনালের খেলতে পারবেন আমন।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে একবারও দাঁড়াতেই দেননি আমন। প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারিয়ে দিয়ে স্কোর করেছিলেন ১০-০। এরপরেই টেকনিকাল সুপিরিয়রিটি  পেয়ে  কোয়ার্টার ফাইনালে জিতে যান আমন। এদিনের ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জেলিমখান আবাকারোভ। যিনি ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে রুপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

বৃহস্পতিবার তাঁকে হারিয়েই সেমিফাইনালে পৌঁছে গেলেন আমন । এবার তাঁকে খেলতে হবে জাপানের রেই হিগুচির বিরুদ্ধে। যিনি এরআগে কুস্তিগির রিয়ো অলিম্পিক্সে রুপো এবং ২০২২ সালে ৬১ কেজি বিভাগে জিতেছিলেন সোনা। তাই সেমিফাইনালে আমন জিততে পারবেন কিনা সেটা নিয়ে বেশ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতের হয়ে কুস্তিতে আমন কোন পদক আনতে পারবে কিনা সেইদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।

 

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ