মঙ্গলবার রাতে ‘মহাযুদ্ধ’, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মহারণ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সেমিফাইনালের প্রথম লিগে মুখোমুখি হচ্ছে ইউরোপিয় ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও বায়ার্ন মিউনিখ। ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি তাদের কোয়ার্টার ফাইনালে ইংলিশ প্রিমিয়ার ক্লাব লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। টানা তৃতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছেছে পিএসজি। ফরাসি ফুটবলের ইতিহাসে কোনও দল এর আগে টানা তিন বার এই কীর্তি গড়তে পারেনি। অন্যদিকে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙে দিয়ে সেমিফাইনালেরব টিকিট আদায় করে নিয়েছে।

মঙ্গলবার রাতের মহারণে বায়ার্নকে হারাতে পারলে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে। মজার ব্যাপার হল-১৯৯৪-৯৫ মরশুমের গ্রুপ পর্বে বায়ার্নকে হারিয়েই জয়রথ ছোটানো শুরু করেছিল পিএসজি। অন্যদিকে ঘরোয়া শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে প্যারিসে পা রেখেছে বায়ার্ন মিউনিখ। ২০২০ সালে করোনাকালে পিএসজিকে হারিয়ে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল জার্মানির ক্লাবটি। তার পর চারবার কোয়ার্টার ফাইনাল এবং একবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে চলতি বছরের শুরু থেকে বায়ার্নের রেকর্ড সবার চেয়ে উজ্জ্বল। টানা সাতটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামবে। শেষ ছয়টি সাক্ষাতের পাঁচটিতেই জয়ী হওয়া বায়ার্ন এবারও ফেভারিট হিসেবে মাঠে নামবে। যদিও কোচ ভিনসেন্ট কোম্পানি রিয়াল মাদ্রিদের বিপক্ষে কার্ড দেখায় আজ ডাগআউটে থাকতে পারবেন না। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘দুই দলের আক্রমণ ভাগ শক্তিশালী হওয়ায় মঙ্গলবার রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে গোল উৎসব দেখা যাবে।’

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের