মায়ের অসুস্থতার কারণে তৃতীয় টেস্ট খেলবেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স

কামিন্সের পরিবর্তে তৃতীয টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ মায়ের পাশে থাকতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট না খেলার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আগামী ১ মার্চ বুধবার থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টে লজ্জাজনক হারার পরে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে অজিরা।উল্টোদিকে তৃতীয় টেস্ট জিতে গাভাস্কার-বর্ডার ট্রফি ঘরে তুলতে চাইছে রোহিত বাহিনী।

দিল্লিতে দ্বিতীয় টেস্টে লজ্জাজনক হারের পরেই মায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তড়িঘড়ি উড়ে গিয়েছিলেন সিডনি। উড়ে যাওয়ার আগে সতীর্থদের জানিয়েছিলেন, তৃতীয় টেস্টের আগেই ফের ফিরে আসবেন ভারতে। কিন্তু শুক্রবার অজি অধিনায়ক জানিয়ে দিয়েছেন, অসুস্থ মাকে ফেলে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে উড়ে আসা তাঁর পক্ষে সম্ভব নয়। দুঃসময়ে পরিবারের পাশেই থাকতে চান। তাঁর বিপদের দিনে পাশে দাঁরানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের আধিকারিক ও সতীর্থদের ধন্যবাদও জানিয়েছেন কামিন্স।

অন্যদিকে, তৃতীয় টেস্টে কামিন্সকে পাওয়া যাবে না জানার পরেই স্টিভ স্মিথের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, যেহেতু এক সময়ে অজি অধিনায়কত্ব সামলেছিলেন স্মিথ, তাই তাঁর কাঁধেই দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে। অস্থায়ী অধিনায়কের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রোহিতদের বিরুদ্ধে লড়াইতে গুরে দাঁরাতে পারেন কিনা, তাই এখন দেখার।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪