এই মুহূর্তে

পাক মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতা বন্ধ করল পিসিবি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বন্ধ করে দেওয়া হল পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের ভাতা। জাতীয় দলের শিবিরে থাকলে এত দিন দৈনিক ভাতা পেতেন পাকিস্তানের মহিলা ক্রিকেটারেরা।এখন থেকে আর সেই ভাতা দেওয়া হবে না।এই ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেট মহলে।

এই নিয়ে পিসিবি এক কর্তা জানিয়েছেন, ‘জাতীয় শিবিরের খেলোয়াড়দের আর দৈনিক ভাতা দেওয়া হবে না। পিসিবি এখন থেকে শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা করবে। এর বেশি কোন দায়িত্ব নিতে পারবে না।’ একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন,‘বাবরেরা শিবিরে থাকলে দু’বেলা খাবারের সঙ্গে দৈনিক ভাতা পায়। মহিলা ক্রিকেটারদের ভাতা বন্ধ হওয়ায় আমরা তিন বেলা খাবার দিচ্ছি।’

এই সিদ্ধান্ত কি দীর্ঘস্থায়ীভাবে নেওয়া হয়েছে, আর কী দৈনিক ভাতা পাবেন না মহিলা ক্রিকেটাররা ? এই নিয়ে পিসিবি কর্মকর্তা জানান,‘এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নয়। সিরিজ় শুরু হলে আগের মতোই দৈনিক ভাতা পাবেন ক্রিকেটারেরা। এই সিদ্ধান্ত শুধু প্রস্তুতিকালীন সময়ের জন্য।’

পিসিবি সূত্রে আরও জানা গিয়েছে, এই সিদ্ধান্ত সাময়িক।পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা দেওয়ার নীতির কথা ভাবা হচ্ছে।চূড়ান্ত সিদ্ধান্তের পর আবার সব কিছু শুরু করা হবে নতুন ভাবে। মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও নতুন সিদ্ধান্ত হবে।২০২৩ সালে ১৯ জন মহিলা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল পিসিবি।

উল্লেখ্য,আাগমী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। নিজেদের গড়ের মাঠে (পাকিস্তান) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ খেলবে পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। মুলতানে চলছে প্রস্তুতি শিবির। চলে এসেছে দক্ষিণ আফ্রিকা দলও। সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে তিন ম্যাচের এই সিরিজ খেলবে পাকিস্তানের মহিলা দল। আর এর মধ্যেই দৈনিক ভাতা বন্ধ করার খবরে চিন্তায় রয়েছেন মহিলা ক্রিকেটাররা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ