গান গেয়ে মাতিয়ে দিলেন পেলে, চমকে গেল ভক্তরা

ব্রাজিলিয়ান কিংবদন্তি যা করলেন তাতে সকলেরই চক্ষু চড়ক গাছে উঠল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিকবার জানিয়েছিলেন যে, তিনি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফ্যানদের উদ্দেশ্যে বারবারই এই কথা জানিয়ে এসেছিলেন পেলে। কিন্তু তা সত্ত্বেও ‘ফুটবল সম্রাট’-এর স্বাস্থ্য নিয়ে খুব একটা নিশ্চিন্ত হতে পারছিলেন না কেউই।

তবে এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি যা করলেন তাতে সকলেরই চক্ষু চড়ক গাছে উঠল। হাসপাতালে বসেই রীতিমতো গলা ছেড়ে গান গেয়ে শোনালেন পেলে। নিজের ছেলেবেলার ক্লাব স্যান্টোসের জন্য গায়কের ভূমিকায় দেখা গেল তাঁকে। আর পেলের সেই মুহূর্তের ভিডিও ইনস্টগ্রামের মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করলেন পেলের কন্যা কেলি। প্রিয় খেলোয়াড়কে অন্য এক রূপে দেখে রীতিমতো চমকে গেলেন তাঁর ভক্তরা।

ভিডিওতে দেখা গেল ব্রাজিলের দুই খ্যাতনামা গায়ক মার্সিয়া ও মাইকনের সঙ্গে গলা মিলিয়ে নিজের প্রিয় ক্লাব স্যান্টোসের থিম সং গাইছেন তিনটি বিশ্বকাপের নায়ক পেলে। এই ভিডিও পোস্ট করে তাঁর কন্যা কেলি লিখেছেন, ‘এর থেকে ভালো আর কিছু হতে পারে না।’

গত মাসের ৩১ তারিখে হাসাপাতালে ভর্তি হন তিনটি বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার। টেস্টে তাঁর মলাশয়ে টিউমার ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচার করে পেলের টিউমার বাদ দেওয়া হয়। পেলে যেন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেই প্রার্থনাই করছে ফুটবল বিশ্ব।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা