এই মুহূর্তে

পিসার বিপক্ষে ২-১ ব্যবধানে এসি মিলানের জয় নিশ্চিত করলেন লুকা মদ্রিচ

নিজস্ব প্রতিনিধি: লুকা মদ্রিচ এসি মিলানের হয়ে শেষ মুহূর্তে গোল করে পিসার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছেন । শুক্রবারের এই জয়ের মধ্যে দিয়ে  সেরি আ শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান কমিয়ে পাঁচ পয়েন্টে এনেছে মিলান। এই খেলার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ স্থানে থাকা জুভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার। 

বলা ভালো,  এই ম্যাচের আগে অনিয়মিত ছিল মিলানের পারফরম্যান্স।  শেষ ছয় ম্যাচে তিনটি ড্র, যার মধ্যে ছিল ফিওরেন্টিনা ও জেনোয়ার মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও পয়েন্ট  হারিয়েছিল। শুরুটা   ধীরগতির হলেও প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় মিলান।  হেড করে গোল করেন রুবেন লফটাস-চিক। এরপর পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি নিকলাস ফুলক্রুগ। এই পারফমেন্সের মাধ্যমে পিসা ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় । শেষ ২০ মিনিটে ফেলিপে লয়োলার গোল মিলানের জয়ের লড়াইয়ে আশঙ্কা তৈরি করেছিল। তবে কিন্তু নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে বক্সে ঢুকে জয়ের গোল করে দলকে রক্ষা করেন  প্রাক্তন টটেনহ্যাম ও রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড় মদ্রিচ।

আরও পড়ুন: রবিবার কলম্বোয় বৃষ্টিতে ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলে কাদের কপাল পুড়বে?

ম্যাচের শেষদিকে মিলানের আদ্রিয়েন রাবিও লাল কার্ড  দেখেছিলেন তবে স্কোরলাইনে  পরিবর্তন আসেনি। অন্যদিকে   তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। জানিয়ে রাখা ভালো,  পয়েন্ট তালিকায় পিসা ও ভেরোনা একই জায়গায় রয়েছে। তাদের থেকে তিন পয়েন্ট এগিয়ে ফিওরেন্টিনা এবং আরও তিন পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে লেচ্চে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

ভোট পর্বে ডার্বি নিয়ে অনিশ্চয়তা, বদল হতে পারে একাধিক ম্যাচের দিন

চিটিং করেছে বন্ধু বাংলাদেশ, সিরিজ হেরেই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তানের

আসন্ন আইপিএলে এই ক্রিকেটারের রেকর্ড ভাঙতে চান বৈভব, জানালেন নিজের স্বপ্নের কথা

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ