রিয়ালকে গুঁড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি : লুইস এনরিকের পিএসজির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ। ব্লাঙ্কোসদের ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে পিএসজি। নতুন কোচ জাবি আলোনসোরকে নিয়ে ফাইনালে উঠতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তা সফল হয়নি। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। তাঁদের ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি।

জানা গিয়েছে, বুধবার মেটলাইন স্টেডিয়ামে খেলা ছিল পিএসজি ও রিয়াল মাদ্রিদের। সেখানে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। খেলা শুরু ২৪ মিনিটের মধ্যেই নিজেদের ভাগ্য সেট করে ফেলেছিল পিএসজি। নিজেদের লড়াই প্রথম থেকেই সহজ করার চেষ্টা পুরদমে চালিয়ে গিয়েছে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে খেলা শুরু ৬ মিনিটেই লিড নেয় পিএসজি। স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের শটে বল জড়ায় জালে। ফলে প্রথমেই এগিয়ে যায় তাঁরা। প্রথ গোল হওয়ার পর মাত্র ৩ মিনিট। ফের ভুল রিয়াল ডিফেন্ডারের। সেই ভুলের খেসারতও দিতে হল রিয়ালকে। বক্সে ঢুকে গোলের ব্যবধান বাড়ায় পিএসজি। উসমান ডেম্বেলের গোলে আরও একধাপ এগিয়ে যায় পিএসজি।

খেলার প্রথম থেকেই লড়াইতে ছিল তাঁরা। তাই সুযোগ পেয়ে এক মুহূর্ত সময় নেয়নি পিএসজি। খেলার ২৪ মিনিটের মধ্যে ফ্যাবিয়ান রুইজ দলের জন্য তৃতীয় গোলটি করেন। এটি ছিল তাঁর নিজের দ্বিতীয় গোল। খেলার শুরুতেই রিয়ালকে ভেঙে তছনছ করে দিয়েছে পিএসজি। ম্যাচটিকে পুরোপুরি নিজেদের পকেটে পুড়তে বেশিক্ষণ সময় নেয়নি তাঁরা। বদলি হিসেবে নামা গঞ্জালো রামোস ম্যাচের ৮৭ মিনিটে শেষ গোলটি করেন। গোটা ম্যাচে নিজেদের জালে একটি রিয়ালের বলও জড়াতে দেয়নি লুইস এনরিকের দল।

সূত্রের খবর, ভিনিয়াস জুনিয়ারকে রাইট উইঙ্গে খেলানোর চেষ্টা করেছেন আলোনসোর। কিন্তু সেখানে ভালভাবে খেলতে পারেননি তিনি। নিজেও গোল করতে পারেননি, তেমন গোল করার সুযোগও তৈরি করতে পারেননি।গোটা খেলায় নিজেদের কাছে বলও সেইভাবে ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল