কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন পূজারা

খারাপ পারফরম্যান্সের জেরে সম্প্রতি জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে এই ডান হাতি ব্যাটসম্যানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মরশুমে চেন্নাই সুপার কিংসে থাকলেও আসন্ন আইপিএলের নিলামে কোনও দল পাননি চেতেশ্বর পূজারা। খারাপ পারফরম্যান্সের জেরে সম্প্রতি জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে এই ডান হাতি ব্যাটসম্যানকে। তাই ফের কামব্যাক করার স্বপ্ন চোখে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তিনি। সেখানে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলে নিজের ফর্ম ফেরাতে চান পূজারা। বছর ৩৪-র এই ক্রিকেটার সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। 

অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড সাসেক্স ক্লাবকে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কারণ, ইদানিং হেডের দেশের হয়ে ক্রিকেট খেলার দায়বদ্ধতা বেড়েছে। আর পাশাপাশি, তাঁর স্ত্রী সন্তান সম্ভবা। খুব তাড়াতাড়িই সে প্রথম সন্তানের জন্ম দেবে। তাই ট্রাভিসের অনুরোধ রেখে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় সাসেক্স কর্তৃপক্ষ। পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয় পূজারাকে। আগামী অগাস্ট মাসের ২ তারিখ থেকে শুরু হবে রয়্যাল ওয়ান ডে কাপ কাপ সেই টুর্নামেন্টে তিনি খেলবেন। 

সাসেক্সের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন পূজারা। এই কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দেওয়ার পর তিনি বলেন, ‘আসন্ন মরশুমে আমি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলব। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত’। 

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়