শুক্রবার শুরু কোপা আমেরিকায় শেষ আটের লড়াই, মুখোমুখি কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় অষ্টম দল হিসাবে শেষ আটে যাওয়া নিশ্চিত করেছে ব্রাজিল। শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম ম্যাচে খেলতে নামছে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের ম্যাচ রয়েছে রবিবার ভোরে। যে আট দল কোপা আমেরিকায় শেষ আটে জায়গা করে নিয়েছে, সেগুলি হল আর্জেন্টিনা, ইকুয়েডর, কানাডা, ভেনিজুয়েলা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে ও ব্রাজিল।

ইকুয়েডরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। শুক্রবার ভোর সাড়ে ৬টায় হবে এই ম্যাচ। এরপর শনিবার হবে কানাডা ও ভেনিজুয়েলার মধ্যে ম্যাচ। সেদিন ভোর সাড়ে ৬টা নাগাদ হবে এই ম্যাচ। আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ যে দল জিতবে তাদের সঙ্গে খেলা হবে কানাডা-ভেনিজুয়েলার মধ্যে ম্যাচের বিজয়ী দলের।

এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ কলম্বিয়া ও পানামার বিরুদ্ধে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে। সেদিন কিছুক্ষণ পর রবিবার ভোর সাড়ে ৬টা নাগাদ ব্রাজিল খেলতে নামবে উরুগুয়ের বিরুদ্ধে। এবারের কোপা আমেরিকায় দুর্ধর্ষ পারফরমেন্স করে শেষ আটে গিয়েছে উরুগুয়ে। এবারে উরুগুয়ের বিরুদ্ধে কি ব্রাজিল জিততে পারবে, এখন সেটাই দেখার। কলম্বিয়া ও পানামার মধ্যে ম্যাচ যে দল জিতবে, সেই দলের সঙ্গে খেলা হবে ব্রাজিল-উরুগুয়ের মধ্যে ম্যাচের জয়ী দলের।

প্রথম সেমিফাইনালটি হবে বুধবার ভারতীয় সময় সাড়ে পাঁচটায়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালটি হবে বৃহস্পতিবার ওই একই সময়ে। এরপর ফাইনাল ম্যাচটি হবে ১৫ জুলাই ভোর সাড়ে পাঁচটায়। তবে তৃতীয় স্থানাধিকারীর লড়াই হবে রবিবার ১৪ জুলাই ওই একই সময়ে।

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা