হোল্ডারকে সরিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রবীন্দ্র জাদেজা

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার ফল পেলেন রবীন্দ্র জাদেজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার ফল পেলেন রবীন্দ্র জাদেজা। লাল বলের ফরম্যাটে তথা টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। তাঁর ১৭৫ রানে অপরাজিত থাকা ইনিংস ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। শুধু তাই নয়, বল হাতেও জাদেজার পারফরম্যান্স ছিল অনবদ্য। দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট তুলে নেন জাদেজা। তাঁকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। 

আর এই অনবদ্য পারফরম্যান্সের জেরেই ৩৫ বছর বয়সী বাঁ হাতি ভারতীয় অলরাউন্ডারের মুকুটে যুক্ত হল নতুন পালক। ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষে উঠে এলেন জাদেজা। সিংহাসনে বসা জাড্ডুর রেটিং পয়েন্ট হল ৪০৬। আর দ্বিতীয় স্থানে থাকা হোল্ডারের রেটিং ৩৮২। এই ক্রমতালিকার তিন নম্বরে রয়েছেন আরেক ভারতীয়। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রেটিং পয়েন্ট হল ৩২৪।

অন্যদিকে, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত টেস্টে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই মুহূর্তে পন্থ ক্রমতালিকার ১০ নম্বরে রয়েছেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল