ফের IPL-রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর রয়্যালসের সহকারী কোচ হিসাবে দ্রাবিড়ের সঙ্গে যোগ দিতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বদেশে প্রত্যাবর্তন। IPL-এর টিম রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে প্রত্যাবর্তন ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। আবার শীর্ষ ভূমিকায় ফিরছেন তিনি। রাজস্থান রয়্যালস-এ দ্রাবিড়ের ফেরা স্বদেশে প্রত্যাবর্তনের মতো, কারণ অতীতে একজন অধিনায়ক এবং একজন পরামর্শদাতা হিসাবে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছিলেন তিনি। আবারও রাজস্থান রয়্যালসের দায়িত্বে ফিরছেন রাহুল দ্রাবিড়, যিনি সম্প্রতি ভারতীয় দলে কোচের দায়িত্বে তাঁর মেয়াদ শেষ করেছেন। T20 বিশ্বকাপে ভারতে জয়ের পরে তাঁর মেয়াদ শেষ হয়েছে। এবার তিনি রাজস্থান রয়্যালসের কোচ পদে প্রত্যাবর্তন করবেন।

একটি রিপোর্ট অনুসারে, দ্রাবিড় ইতিমধ্যেই রয়্যালসের সঙ্গে সাইন আপ করেছেন। উল্লেখ্য, দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ T20 ফাইনালে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন। দ্রাবিড় পরবর্তীতে ২০১৪ এবং ২০১৫ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে ক্যাপিটাল) যোগদানের আগে দলের পরিচালক এবং পরামর্শদাতা হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সাইন আপ করেছিলেন। এরপর দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের প্রধান কোচ পদের পাশাপাশি এনসিএ প্রধান হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। যেখানে তার অধীনে পৃথ্বীশ-এর নেতৃত্বাধীন দল ২০১৮ সালে ট্রফি জিতেছিল। ২০২১ সাল থেকে, দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। 

T20 বিশ্বকাপে ভারতে জয়ের পরেই তিনি ভারতীয় দলের প্রথম কোচের দায়িত্ব শেষ করেন, প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর রয়্যালসের সহকারী কোচ হিসাবে দ্রাবিড়ের সঙ্গে যোগ দিতে পারেন। এদিকে ২০২১ সাল থেকে রয়্যালসের দলের পরিচালক এবং প্রধান কোচ ছিলেন কুমার সাঙ্গাকারা। সম্ভবত তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন এবং ক্লাবগুলির অন্যান্য দল – CPL-এ বার্বাডোস রয়্যালস এবং SA20-এ পার্ল রয়্যালস-এর কার্যক্রম তদারকি করবেন। রয়্যালস-এ, দ্রাবিড় সঞ্জু স্যামসনের songe পুনরায় মিলিত হবেন, যার সঙ্গে তিনি U-19 দিন থেকে দীর্ঘ অংশীদারিত্ব করেছেন। রাজস্থান রয়্যালস, যারা উদ্বোধনী সংস্করণ জেতার পর ২০২২ সালে প্রথম ফাইনালে উঠেছিল, ২০২৪ সাল পর্যন্ত তিন বছরের চক্রে সেরা স্কোয়াড থাকা সত্ত্বেও তাঁরা ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেনি।

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন