অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। ধীর-স্থির খেলার জন্য পরিচিত মিস্টার ডিপেন্ডেবলের ছেলে ক্রিজে নেমে ঝড় তুললেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ২১১.১১।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ। এদিন রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক জ্যাক জোস্নেক। অভিষেক ম্যাচেই  দলের হয়ে ওপেন করতে নামেন বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর। ক্রিজে এসে বাবার মতোই হাত খুলে মারতে শুরু করেন ১৮ বছরের আর্যবীর। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ বল খেলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। ওই ২৬ রানের মধ্যে ২০ রান এসেছে পাঁচটি বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক রেট ১০৭.৬৯।

ছয় নম্বরে ব্যাট করতে নামেন রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড়। ক্রিজে এসে বাবার বিপরীত রাস্তায় এসে কার্যত খুনে মেজাজে ব্যাট করতে থাকেন। ১৭ বছরের অন্বয় দুটি চার ও ইনটি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ২১১.১১। বড় শট খেলতে গিয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এলি ব্রেনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রাহুল দ্রাবিড় তনয়।

 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি