বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, সোমবার বাকি খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ ভেস্তে দিল বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে রবিবার রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ যেখানে বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকেই ফের শুরু করা হবে। অর্থা‍ৎ আগামিকাল সোমবার ভারতীয় দল ২৫.৫ ওভার খেলার সুযোগ পাবে। তার পরে ব্যাটিং করতে নামবে পাকিস্তান।

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। চার পাক পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফকে তুলোধনা করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পওয়ার প্লে’তে ৩৭ রান তোলেন দুজনে। ৫৬ বলে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে।পওয়ার প্লে’র পরেই আচমকা মারমুখী হয়ে ওঠেন গিল। দশটি চারের সাহায্যে ৩৭ বলে নিজের একদিনের কেরিয়ারে দশম অর্ধ অশতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। ক্রিজের অন্যপ্রান্তে গিলকে মারমুখী হতে দেখে আগ্রাসী ব্যাটিং শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৪২ বলে নিজের ৫০তম অর্ধ শতরান পুর্ণ করেন। ১৩.২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত।

দুই ব্যাটার স্বাভাবিক ছন্দে খেলায় চাপে পড়ে যান পাক অধিনায়ক বাবর আজম। জুটি ভাঙতে বল তুলে দেন দলের সহ অধিনায়ক তথা স্পিনার শাদাব খানের হাতে। আর তাতেই বাজিমাত। ১৭তম ওভারে রোহিতকে (৫৬) সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙতে সফল হন পাক সহ-অধিনায়ক। পরের ওভারে গিলকে (৫৮)ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। দুই রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। দলকে বিপদ থেকে টেনে তোলার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন বিরাট কোহলি ও দীর্ঘদিন বাদে দলে ফিরে আসা কে এল রাহুল। দু’জনে মাথা ঠাণ্ডা করে পাক বোলারদের সামলান। ২৪ ওভার শেষেই শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দেন দুই আম্পায়ার। ম্যাচ বন্ধের সময় ভারতের রান ছিল দুই উইকেটে ১৪৭ (২৪.১ ওভার)। বিরাট কোহলি ১৬ বলে ৮ এবং রাহুল ২৮ বলে ১৭ রানে অপরাজিত রয়েছেন।

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের