ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে পঞ্চম জয়ের লক্ষ্যে নামছে রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত টানা চারটি ম্যাচেই জিতেছে রাজস্থান। গুজরাত টাইনান্সের হয়ে খেলতে আসা রশিদ খান কি রাজস্থানকে আটকাতে পারবে, এখন সেটাই দেখার।

এবারে আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়াল রান না পেলেও দুরন্ত ফর্মে রয়েছে জশ বাটলার। পাশাপাশি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন রিয়ান পরাগও। সেইসঙ্গে সঞ্জু স্যামসন ও সিমরন হেথময়ারকে এবারের মরশুমে ভালো ফর্মেই দেখা গিয়েছে। জানা যাচ্ছে, বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে কোনও বদল করছে না রাজস্থান রয়্যালস। গত দুই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুভম দুবেকে খেলানো হয়েছে। এই ম্যাচেও শুভম দুবেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। যুজভেন্দ্র চাহালের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুভমকে খেলানো হবে।

অন্যদিকে গুজরাত টাইটান্সের প্রথম একাদশে বদল আসতে পারে। জানা যাচ্ছে, ফর্মে না থাকা বিজয় শঙ্করের পরিবর্তে শাহরুখ খান বা অভিনব মনোহরকে মিডল অর্ডারে আনতে পারে গুজরাত টাইটান্স। পাশাপাশি কেন উইলিয়ামসনের পরিবর্তে ম্যাথু ওয়াদেকে খেলানোর কথা ভাবনাচিন্তা করছে গুজরাত শিবির। কেন উইলিয়ামসন ফর্মে না থাকার কারণেই এই বদলের কথা ভাবা হচ্ছে। এদিকে বুধবারের ম্যাচেও ঋদ্ধিমান সাহার না খেলার সম্ভাবনা বেশি। চোটের কারণে গত ম্যাচে ঋদ্ধিমান সাহা খেলতে পারেনি। এদিনের ম্যাচেও না খেলার সম্ভাবনা বেশি। ওয়াকিবহাল মহলের মতে, রাজস্থান রয়্যালসকে মুশকিলে ফেলতে পারে গুজরাতের বোলার রশিদ খান। রশিদের বলে খুব একটা সাবলীল নন রাজস্থানের যশ বাটলার। বাটলার এর আগে আটটি ইনিংসের মধ্যে তিন বারই রশিদের বলে আউট হয়েছেন। রিয়ান পরাগ, সিমরন হেথময়ারের মতো খেলোয়াড়রাও রশিদের বল ঠিকভাবে খেলতে পারেনি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের