বিপিএলের মাঝ পথে অধিনায়ক বদল রংপুর রাইডার্সের, নয়া দলপতি লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে বিশ্বকাপ খলতে না আসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে চলছে ডামাডোল। অন্যদিকে বাংলাদেশে চলছে বিপিএল। সেই খেলাতেই অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে শক্তিশালী দল হলেও লিগ পর্বে সর্বশেষ তিন ম্যাচে তারা হেরেছে। সিলেট পর্বেই তিন দলের প্লে অফ খেলা নিশ্চিত হয়েছে। তবে রংপুরের জায়গাটা এখনো নিশ্চিত হয়নি। এই সময়ে ফ্র্যাঞ্চাইজিটি তাঁদের অধিনায়ক বদল করল। নুরুল হাসানের জায়গায় এবার রংপুরেরের নেতৃত্ব দেবেন লিটন দাস। 

বিপিএলে নুরুল হাসান ৮ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রান করেছেন । রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের পারফরম্যান্সে ত্রুটির কারণে নুরুল নিজেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন । তাঁর ছেড়ে যাওয়া আসনে জায়গা হয়েছে লিটন দাসের। বাংলাদেশের জাতীয় দলের টি-টোয়েন্টি   অধিনায়ক লিটনকে রংপুর নিলামে ৭০ লাখ টাকায় কিনেছিল। তবে উইকেটকিপার কিংবা অধিনায়ক নন, লিটন এতদিন শুধুই ব্যাটসম্যান হিসেবে খেলছিলেন । ৮ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন তিনি।  রংপুরের নতুন অধিনায়ক হিসেবে লিটন বলছেন, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জ হবে। কারণ এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে সুপার ফোরে কোয়ালিফাই করব। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাচ বাই ম্যাচ এগোতে পারি তাহলে ফাইনালে যাওয়া যাবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে।’

আরও পড়ুন:  কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে টানা ১১ ম্যাচ জেতা বার্সেলোনা

এই প্রসঙ্গে উল্লেখ্য,  রংপুরের প্লে অফ নিশ্চিত না হলেও  তাদের প্লে অফ খেলা নিয়ে চিন্তা নেই কারণ ৮ ম্যাচের চারটিতে জিতেছে রংপুর।  ৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চার নম্বরে। তাদের দুই প্রতিদ্বন্দ্বী ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী ৪ ম্যাচে জিতেছে দুটিতে। বিপিএলের ফাইনাল হবে জানুয়ারির ২৩ তারিখে। মোট ম্যাচ হবে ৩৪টি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় হচ্ছে খেলা। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর