টিম ডেভিডের তাণ্ডব, চেন্নাইয়ের বিরুদ্ধে ২৫০ রান তুলল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠে রাজার মতোই ব্যাট করলেন বিরাট কোহলি-ফিল সল্ট-দেবদত্ত পাড়িক্কল-রজত পাতিদাররা। তাণ্ডব চালালেন টিম ডেভিড। আর তার ফলশ্রুতিতে রবিবার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২৫০ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এদিন খলিল আহমেদ বাদে চেন্নাইয়ের সব বোলারই বেধড়ক ঠ্যাঙানি খেয়েছেন। ওভার পিছু ১২ থেকে ১৫ রান দিয়েছেন।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওপেনিং করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন বিরাট কোহলি ও ফিল সল্ট। পঞ্চম ওভারে বল করতে এসে বিপজ্জনক বিরাটকে থামান অংশুল কম্বোজ। ১৮ বলে ২৮ রান করে ফেরেন কোহলি। তবে তার আগেই নিজের এক রেকর্ড ভাঙেন। এতদিন পঞ্জাবের বিরুদ্ধে ১,১৫৯ রান ছিল আইপিএলে যে কোনও দলের বিপক্ষে বিরাটের সর্বোচ্চ রান। এদিন ২৮ রানের সুবাদে চেন্নাইয়ের বিরুদ্ধে ১,১৭৪ রানের মালিক হলেন কোহলি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সল্ট ও দেবদত্ত পাড়িক্কল চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একসময়ে মনে হচ্ছিল অনায়াসে অর্ধশতরান পেয়ে যাবেন সল্ট। তবে তা হয়নি। ১১তম ওভারে সল্টকে (৪৪) ফিরিয়ে ৫৬ রানের পার্টনারশিপ ভাঙেন শিবম দুবে।

চার নম্বরে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন দেবদত্ত-ও। ১১.১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় বেঙ্গালুরু। পাড়িক্কল ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। দুই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৩.৫ ওভারে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় বেঙ্গালুরু। ১৫ তম ওভারে বল করতে এসে পাড়িক্কলকে (৫০) সাজঘরে পাঠান জেমি ওভারটন। সেই সঙ্গে চেন্নাই শিবিরে স্বস্তি এনে দেন। পাড়িক্কাল ফেরার পর বেঙ্গালুরুর রানের গতি শ্লথ হয়ে পড়তে দেননি বেঙ্গালুরুর অধিনায়ক রজত ও পাঁচ নম্বরে নামা টিম ডেভিড। ১৭তম ওভারে নূর আহমদের বলে পর পর তিন ছক্কা হাঁকান ডেভিড। ১৭.৪ ওভারে ২০০ রানের গণ্ডি টপকে যায় আরসিবি। ১৯ তম ওভারে জেমি ওভারটনের বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অসি ব্যাটার। ওই ওভারে চার ছক্কা ও এক বাউন্ডারির সাহায্যে ৩০ রান তোলেন ডেভিড। শেষ পর্যন্ত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫০ রান তোলে আরসিবি। টিম ডেভিড ২৫ বলে ৭০ এবং রজত পাতিদার ১৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?