চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিশোধের আগুনে জ্বলছে রিয়াল মাদ্রিদ, স্বপ্নভঙ্গ করতে মরিয়া বেনফিকা

নিজস্ব প্রতিনিধিঃ  ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর নক আউট পর্বের প্রথম লেগের ম্যাচ শুরু হচ্ছে মঙ্গলবার রাত থেকে। ৩৬টি ক্লাবের প্রাথমিক পর্ব শেষে সেরা ২৪টি দল জায়গা করে নিয়েছে এই নক আউট পর্বে। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে নক আউটে ওঠে পর্তুগালের বেনফিকা। তিন সপ্তাহ আগে ঘরের মাঠে তারা ৪-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ-কে।

সেই ম্যাচে কোচ জোসে মৌরিনিও-র দল ইনজুরি টাইমে অবিশ্বাস্য নাটকীয়তা দেখায়। দুই খেলোয়াড় লাল কার্ড দেখার পর বেনফিকার গোলকিপার আনাতোলি ট্রুবিন এগিয়ে এসে হেডে গোল করেন। এই গোলের ফলেই গোেল গড়ে পিছিয়ে পড়ে মার্সেই এবং নক আউটে ওঠে বেনফিকা।এই হারের ধাক্কা ভুলতে পারেনি রিয়াল শিবির। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি খেলবে মোনাকো-র বিরুদ্ধে। রানার্স ইন্টার মিলান মুখোমুখি হবে বোদো গ্লিস্ট-এর।

চমক দেখিয়ে নক আউটে উঠেছে গ্লিস্ট, যারা প্রাথমিক পর্বে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ-কে। ফলে এবারের নক আউট পর্বে জমজমাট লড়াইয়ের আশা করছেন ফুটবলপ্রেমীরা।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলের মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ