লেগানেসকে হারিয়ে রোমাঞ্চকর জয়,সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : রিয়াল মাদ্রিদ মাঠে নামলে ভেলকি দেখাবে না ? তা হয় না। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে আনল রিয়াল। কোপা ডেল রে-তে কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। আর তাতেই স্বাগতিক লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে সফরকারীরা। আনন্দের স্বাদ ভাগ করে নিতে দেখা যায় লস ব্লাঙ্কোসদের মধ্যে।

২-২ সমতায় থাকার পর ৯৩ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিল না সমর্থকদের। কিন্তু লেগানেস তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল।দুই গোলে এগিয়ে যাওয়ার পরও রিয়ালকে রীতিমত মুখ থুবড়ে গোল আদায় করতে হয়েছে।তবে জয় এসেছে শেষ মুহূর্তে।সমর্থকেরা হয়ত আশা ছাড়ে নি তখনও।রিয়ালকে ভরাডুবি থেকে তুলে প্রাণঘাতী গোল করেন গার্সিয়া। ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

অবশ্য এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম।বেঞ্চে রাখা হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রকেও।তা সত্ত্বেও শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। ত্রয়োদশ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্দ্রিকের একটি দুর্বল শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দেন।তবে পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল থেকে লুকা মডরিচ দুর্দান্ত এক শটে এগিয়ে দেন দলকে।

ম্যাচের ৫৯তম মিনিটে ক্রুজের একটি ডিফ্লেক্টেড শট ম্যাচে সমতা আনলেও ৯৩ তম মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে রিয়ালকে জয়ের স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছে গার্সিয়া।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫