শুক্রবারে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ, একাধিক নজির গড়ার হাতছানি দু’দলের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ময়দানে কাঁপাবে ভারত। প্রথম ম্যাচটি হবে ডারবানে। এই সিরিজে ভারতীয় খেলোয়াড়দের সামনে একাধিক নজির ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। কেননা দলে রয়েছে সূর্যকুমার যাদব। কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ম্যাচের শেষ মুহূর্তে সূর্যকুমার যাদবের ভুমিকার কথা মনে আছে সবার। সেই সূর্যকুমারের নেতৃত্বেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তাই ভারতীয় খেলোয়াড়দের সামনে একাধিক নজির ভেঙে দেওয়ার সুযোগ তো রয়েছেই। জানেন কী এগুলো কি কি।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দলের ওপেনার হিসেবে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারেন। এর পাশাপাশি মিডল অর্ডারে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং। পাশাপাশি দলের বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, আভেশ খান এবং যশ দয়ালকে।

এক নম্বর- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন জনি বেয়ারস্টো। ১৬টি ম্যাচে ৫০১ রান রয়েছে। সূর্য আর ১৫৬ রান করতে পারলে সেই নজিরও ভেঙে দিতে পারেন।

দুই নম্বর- টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৭৪টি ম্যাচে ১৪৪টি ছয় মেরেছেন সূর্য। সিরিজে তিনি ৬’টি ছয় মারতে পারলেই বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ১৫০ ছয়ের অধিকারী হবেন।এই কৃতিত্ব রয়েছে রোহিত শর্মা (২০৫)এবং মার্টিন গাপ্টিলের(১৭৩)।

তিন নম্বর- টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হতে পারেন আরশদীপ সিংহ এবং হার্দিক পাণ্ডে। দু’জনেরই ৮৭টি করে উইকেট রয়েছে।দু’জনেই এই সিরিজে খেলবেন।দু’জনেই ১০টি করে উইকেট পেলে যুজবেন্দ্র চহালের ৯৬ উইকেটের নজির ভেঙে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন।

চার নম্বর- দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার সুযোগ ডেভিড মিলারের কাছে। তাঁর দরকার ১৮৯ রান।সবচেয়ে বেশি রান রয়েছে কুইন্টন ডি’ককের(২৫৮৪)।

পাঁচ নম্বর- টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন সূর্য। রোহিত শর্মা প্রোটিয়াদের বিরুদ্ধে ১৮টি ম্যাচে ৪২৯ রান করেছেন। সূর্যের এখন সাত ম্যাচে ৩৪৬ রান রয়েছে। রোহিতের নজির ভাঙার জন্য সূর্যের আর মাত্র ৮৪ রান দরকার ।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার