রাজ্যসভার ভাইস চেয়ারপার্সন পিটি ঊষা

ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল সংসদ।

রাজ্যসভার ভাইস চেয়ারপার্সন প্যানেলে অন্তর্ভুক্ত হলেন জনপ্রিয় অ্যাথলিট পিটি উষা। সভার চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এই খবর দিয়েছেন। রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে পিটি উষা ছাডা়ও সদস্য করা হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার নেতা ভি বিজয়াসাই রেড্ডিকে।

রাজ্যসভায় জগদীপ ধনখড় বলেন – আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সভার সব সদস্যকে জানাতে চাই যেস ভারতের প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা এবং ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার নেতা ভি বিজয়াসাই রেড্ডিকে সভার ভাইস চেয়ারপার্সন প্যানেলের সদস্য করা হয়েছে। ভারতের সংবিধানের ইতিহাসে এই প্রথম কোনও মনোনীত মহিলা সদস্যকে এই প্যানেলের অন্তর্ভুক্ত করা হল। আমার আশা, পিটি উষা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যেমন নজির রেখেছেন, প্যানেলের সদস্য হওয়ার দৌলতে তিনি সংসদেও তাঁর দায়িত্ব পালন করতে সমর্থ হবেন।

এই দুইকে প্যানেলে অন্তর্ভুক্ত করায় প্যানেলের মোট সদস্যসংখ্যা বেড়ে হল নয়জন। বাকি সাতজন হলেন ভুবনেশ্বর কালিতা, সরোজ পাণ্ডে, সুরেন্দ্র সিং নাগার, সুখেন্দু শেখর রায়, এল হমুমানথাইয়া, সাস্মিত পাত্র, তিরুচি শিবা। প্রশ্ন হল, পিটি ঊষার কাজ কী হবে? চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি সভা পরিচালনার দায়িত্ব পাবেন।  

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পিটি ঊষা। এই ঘটনাও ব্যতিক্রমী। সংগঠনের আত্মপ্রকাশের পর এই প্রথম সভাপতি পদে কোনও মহিলা নির্বাচিত হলেন। 

আরও পড়ুন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হতে চলেছেন পিটি উষা

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা