ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হতে চলেছেন পিটি উষা

আগামী ১০ ডিসেম্বর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই প্রথম সভাপতি পদে বসতে চলেছেন কোনও মহিলা। অ্যাসোসিয়েশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সভাপতি হতে চলেছেন প্রাক্তন অ্যাথলিট পিটি উষা। রবিবার তিনি সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন। এদিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সংগঠনের অন্যান্য পদের জন্য ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে সভাপতি পদে পিটি উষাই একমাত্র প্রার্থী। তাই, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হতে চলেছেন।

অ্যাসোসিয়েশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শুক্রবার এবং শনিবার কোনও পদেই কেউ মনোনয়ন দাখিল করেনি। রবিবার একসঙ্গে সভাপতি, সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা পড়ে। আগামী ১০ ডিসেম্বর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। সেদিন সভাপতি পদ ছাড়াও-সহ-সভাপতি, যুগ্মসচিব পদেও হবে নির্বাচন। পাশাপাশি এগজিকিউটিভ পদেও হবে নির্বাচন। সংগঠনের এগজিকিউটিভ কাউন্সিলের মোট সদস্য ছয়জন। এই ছয়জনের মধ্যে একটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।

রবিবার দিল্লির অলিম্পিক অ্যাসোসিয়েশনের দফতরে পিটি উষা আসবেন, এই খবর ছড়িয়ে পড়লে দফতরের সামনে অনেকেই হাজির হন। ছিলেন আলোকচিত্রিরাও। ১০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে দফতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে একাধিক নজির গড়েছেন পিটি উষা। এবার সরাসরি কোনও প্রতিষ্ঠানের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন। তাঁর জীবনে এই ঘটনা ব্যতিক্রমী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকতে চলেছে অ্য়াসোসিয়েশনও। 

আরও পড়ুন ​পিটি উষাকে পিন পুরস্কার

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক