চিপকে ধোনিদের কাছে হারের বদলা ওয়াংখেড়েতে নিতে চান হার্দিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি আইপিএলে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাঁচ বার করে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে অবশ্য বাজিমাত করেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। ঘরের মাঠে রোহিত শর্মা-হার্দিক পাণ্ড্যদের পরাস্ত করেছিলেন। যদিও তার পরের ম্যাচ গুলিতে দুই দল তেমন নজর কাড়তে পারেনি। সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে চেন্নাই। আর সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে মুম্বই। আজ রবিবার (২০ এপ্রিল) ফের ওয়াংখেড়েতে মুখোমুখি দুই দল। চেন্নাইয়ের লক্ষ্য যেমন পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠা, তেমনই মুম্বইয়ের লক্ষ্য প্রথম ম্যাচে হারের বদলা নেওয়া। শেষ পর্যন্ত কারা বাজিমাত করে, তাই দেখার।

মুম্বই দলে রোহিত শর্মা-রায়ান রিকেলটন-সূর্য যাদব-তিলক বর্মার মতো নামী-দামী ব্যাটার থাকলেও নিজেদের নামের প্রতি খুব সুবিচার করতে পারেননি। এখনও পর্যন্ত তেমন বড় ইনিংস খেলতে পারেননি, যাতে বিপক্ষের উপরে বিশাল রানের পাহাড় চাপানো গিয়েছে। যদিও এদের একজনও দাঁড়িয়ে গেলে চেন্নাইয়ের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করবে। উল্টোদিকে চেন্নাই দলে রাচিন রবীন্দ্র-রাহুল ত্রিপাঠী-শিবম দুবে-বিজয় শঙ্কর-রবীন্দ্র জাদেজারাও তেমন ফর্মে নেই। তবে সান্ত্বনা একটাই শেষ ম্যাচে ফিনিশার হিসাবে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি।

বোলিং নিয়ে কথা বলতে গেলে বলতেই হয়, চেন্নাইয়ের তুলনায় এগিয়ে মুম্বই। যশপ্রীত বুমরা-মিচেল সান্তনার-ট্রেন্ট বোল্টের মতো পেসাররা বল হাতে যে কোনও মুহুর্তে জ্বলে উঠে বিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে ফেলতে পারেন। আগের ম্যাচে উইল জ্যাকস বল ও ব্যাট হাতে ভেল্কি দেখিয়েছেন। সঙ্গে থাকছেন হার্দিক পাণ্ড্য। অন্যদিকে, নূর আহমেদ ছাড়া চেন্নাইয়ের কোনও বোলারই এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। খলিল আমেদ-মাথিশ পাথিরানারা এখনও ধারাবাহিকতা দেখাতে পারেননি। বিপক্ষের ব্যাটারদের ল্যাজেগোবরে করতে পারেননি। আজকের ম্যাচেও যদি তাঁরা জ্বলে উঠতে না পারেন, তাহলে ওয়াংখেড়েতে চরম লজ্জায় পড়তে হবে চেন্নাইকে। আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক-

চেন্নাই সুপার কিংস

রাচিন রবীন্দ্র, শেখ রশিদ, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, জেমি ওভারটন, অংশুল কম্বোজ, নূর আহমেদ ও  মাথিশা পাথিরানা

মুম্বই ইন্ডিয়ান্স

রায়ান রিকেলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পাণ্ড্য, উইল জ্যাকস, মিচেল সান্তনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা

 

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা