আইপিলের নিলামে নাম নেই কেন, খোলসা করলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজের পাশাপাশি ভোটের ময়দানেও নেমেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। শাসক দল আওয়ামী লীগের জার্সি গায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন। একতরফা এবং বিরোধী শূন্য নির্বাচনে তাঁর সংসদ হওয়া সময়ের অপেক্ষা। সাংসদ হওয়ার পরে নিজের নির্বাচনী এলাকাতেই বেশি সময় দিতে হবে ধরে নিয়ে ক্রিকেট পরিসর সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়ে শুধু জাতীয় দলের হয়েই খেলতে চান বাংলাদেশের তারকা ক্রিকেটার।

রবিবারই আগামী বছরের আইপিএলের জন্য নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ওই তালিকাতে নাম নেই সাকিবের। গত বছরও আইপিএলের নিলাম তালিকায় নাম ছিল তাঁর। যদিও প্রথম নিলামের আসরে কোনও দলই তাঁকে কেনার বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি। পরে অবশ্য দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জটিলতার কারণে আইপিএলের মাঝপথ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্চেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। রবিবার সেখানে এক অনুষ্ঠানে নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছেন সাকিব। জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে যতটা সম্ভব স্যাক্রিফাইজ করতে চাইছেন। পরিবর্তে জাতীয় দলের হয়ে খেলার দিকেই বেশি মন দিতে চাইছেন।’ তাঁর কথায়, ‘আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করাইনি। স্বাভাবিকভাবে আমার জন্য উইন্ডো খোলা হবে। পিএসএলে যখন আমার ম্যানেজার নাম দিয়েছিল আমি তাকে বলেছি নাম তুলে নিতে। তাই পিএসএলেও আমার নাম নেই। আমার যেটা পরিকল্পনা বেশিরভাগ সময়… আসলে বেশিরভাগ সময় নয়, পুরোটা সময় যেন জাতীয় দলকে দিতে পারি। আগে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতাম সেগুলো আমি স্যাক্রিফাইজ করব।’

জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট-তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘তিনটে ফরম্যাটে খেলছি। আশা করছি তিন ফরম্যাটে কন্টিনিউ করতে পারব। ইচ্ছা আছে আরও অনেকদিনই ক্রিকেট খেলে যাওয়া।’

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২