Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লিতে ঘরের মাঠে জয়ের ছন্দ বজায় রাখতে নামছে ঋষভ পন্থরা

Share:

নিজস্ব প্রতিনিধি : এতদিন বিশাখাপত্তনমকে নিজেদের ঘরের মাঠ হিসাবে ব্যবহার করছিল দিল্লি ক্যাপিটালস। তবে শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে ঋষভ পন্থরা। গত ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দিল্লি শিবির। এদিনও কী দিল্লি পারবে সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে, এখন সেটাই দেখার।

এদিন ফের চোট সারিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারেন ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং জানিয়েছেন, ওয়ার্নার ৮০ থেকে ৯০ শতাংশ ফিট রয়েছেন। তবে তাঁকে হায়দরাবাদের বিরুদ্ধে খেলানো হবে কিনা, তা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ার্নার যদি খেলেন, তাহলে তাঁকে সুমিত কুমারের জায়গায় খেলোনা হবে। পাশাপাশি এদিনের ম্যাচে সাই হোপ ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। এছাড়া গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যাদের রাখা হয়েছিল, তাঁদেরকেই প্রথম একাদশে রাখছে দিল্লি ক্যাপিটালস।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যে দল খেলছে, সেই একই দলই সানরাইজার্স হায়দরাবাদ রাখতে পারে বলে মনে করা হচ্ছে। হায়দরাবাদের দলে অভিষেক শর্মা ও হেনরিচ ক্লাসেন রয়েছে যারা স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট ভালোই খেলে। ফলে এই দুই ব্যাটসম্যানকে কুলদীপ যাদব ও অক্ষয় প্যাটেলরা কিভাবে সামলায় এখন সেটাই দেখার। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি ব্যাটসম্যানদের কাছে আরও একটি চ্যালেঞ্জের বিষয় হল প্যাট কামিন্সকে সামলানো। প্যাট কামিন্স বাঁ হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালোই বল করেন। সেক্ষেত্রে প্যাট কমিন্সের বল ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ ও অক্ষয় প্যাটেলরা কীভাবে সামলায় সেদিকে নজর থাকবে ক্রিকেটমহলের।

 

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত