চোটের কারণে ছিটকে গেলেন ঋষভ, কে এলেন দলে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হতে  চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  খেলা শুরুর আগে বড় ধাক্ষা খেল টিম ইন্ডিয়া । শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুশীলনের সময় আহত হন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার পরেই ভারতীয় শিবিরের কপালে জমে  চিন্তার মেঘ। ব্যাট করার সময় হঠাৎ করেই পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করেন  পন্থ। সিরিজে খেলা নিয়ে তৈরি হয় অনিশয়তা।  সেটাই সত্যি হয়েছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন ঋষভ। বদলে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে  ধ্রুব জুরেলকে।

ঋষভ পন্থ বাদ যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়ত ঈশান কিশনের ভাগ্যে শিকে ছিঁড়বে। তবে তা আর হল না। পন্থের পরিবর্তন হিসাবে ধ্রুব জুরেলকে দলে নেওয়া হয়েছে। রবিবার সকালে  বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে পন্থের ছিটকে যাওয়া এবং জুরেলের সুযোগ পাওয়ার খবর জানিয়েছে । জানা গিয়েছে,  রবিবার অনুশীলনে নেটে ব্যাট করার সময় পন্থের ডান দিকের কুঁচকিতে চোট লেগেছে।  আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই দলের সাপোর্ট স্টাফ এবং কোচ গৌতম গম্ভীর সহ অন্যান্য সদস্যরা তার চিকিৎসা সহায়তা প্রদান করেন। বিসিসিআইয়ের এক বিবৃতি অনুসারে, পন্থকে তাৎক্ষণিকভাবে এমআরআই স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং বিসিসিআইয়ের মেডিকেল টিম তার ক্লিনিকাল এবং রেডিওলজিক্যাল ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। পন্তের সাইড স্ট্রেইন (তির্যক পেশী ছিঁড়ে যাওয়া) ধরা পড়েছে। ডাক্তারি ভাষায় যার নাম ‘অবলিক মাস্‌ল টিয়ার’। আঘাত খতিয়ে দেখার পর  তাঁকে ওয়ানডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়।

আরও পড়ুন: এফএ কাপে ৫–১ জয়ের মাধ্যমে চেলসিতে অভিষেক রোজেনিয়রের

নতুন ভারতীয় দলে রয়েছেন… 

 শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ