ম্যানেজমেন্ট কিছু লুকাচ্ছে, LSG-তে পন্থের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মরশুমে ভালো খেলতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। তাই চলতি মরশুমে পন্থের খেলার উপর বিশেষ নজর রয়েছে সকলের। এই আবহেই এবার লখনউ সুপার জায়ান্টসের ম্যানেজমেন্ট ঋষভকে যেভাবে ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে পন্থের ব্যাটিং ভূমিকা নিয়ে নেপথ্যে হয়তো আরও অনেক কিছুই ঘটছে। ভারতের এই প্রাক্তন স্পিনার মনে করেন, পন্থের ব্যাটিং অবস্থান নিয়ে অনিশ্চয়তা বজায় রাখার পরিবর্তে তাঁকে একজন ওপেনার হিসেবে ধারাবাহিকভাবে খেলার সুযোগ দেওয়া উচিত।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মিচেল মার্শের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন পন্থ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৭ রানে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। মুকেশ কুমারের হাতে লেগে বলটি দিক পরিবর্তন করে নন-স্ট্রাইকারের প্রান্তের স্টাম্পে আঘাত করতে তিনি আউট হন। দ্রুত আউট হয়ে গেলেও, পন্থ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ব্যাটিং অর্ডারের ওপরের দিকেই খেলবেন। আর ঠিক এই বিষয়টি নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন ভারতীয় স্পিনার । তিনি বলেছেন, “এই সব মন্তব্য কাউকে বিভ্রান্ত করবে না  কেবল তাঁকে (ঋষভকে) ছাড়া। ঋষভের এমন মন্তব্য করার পেছনে নিশ্চয়ই কোনো গোপন কারণ রয়েছে। এর অর্থ হলো, দলের ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করছে। আমার মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আমি যদি সেখানে থাকতাম, তবে ঋষভকেই পুরো মৌসুম জুড়ে ইনিংস ওপেন করতে দিতাম। কিন্তু এখন যা ঘটছে আপনারা যা বলছেন বা করছেন, তার মধ্যে কোনো অসামঞ্জস্য থাকা উচিত নয়। আমি জানি সে ৩ নম্বরে ব্যাট করে সেঞ্চুরি করেছে কিন্তু ওপেনিং পজিশনটাই তার জন্য বেশি মানানসই তাই আপনাদের কিছুটা ধৈর্য ধরা উচিত।” 

আরও পড়ুন: রোবট কুকুরকে কাঁধে তুলে মাঠে ছেলেখেলা জাদেজার, দেখুন ভিডিও

 পন্থকে ব্যাটিং অর্ডারের শীর্ষে  আনার সিদ্ধান্তের পেছনে পরিসংখ্যান রয়েছে। ওপেনার হিসেবে খেলা ২৩টি টি-টোয়েন্টি ইনিংসে তার স্ট্রাইক রেট ১৫৯,  এর মধ্যে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরিও রয়েছে।  তবে, এলএসজি-র (LSG) এই পরীক্ষাটি তাদের উদ্বোধনী ম্যাচে সফল হয়নি। দলটি ১৪১ রানে অল-আউট হয়ে যায়, যেখানে আব্দুল সামাদ (৩৬) এবং মিচেল মার্শ (৩৫) কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। এরপর সমীর রিজভি ও ট্রিস্টান স্টাবসের ব্যাটে ভর করে দিল্লি বেশ সহজেই সেই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর