২৫৮ দিন পর শতরান রোহিতের, ফর্মে কোহলিও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পার্টনারশিপ

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওয়ান ডেতে ফর্মে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অ্যাডিলেটের ম্যাচে শতরান হাতছাড়া হলেও সিডনিতে শতরান এলো রোহিতের ব্যাটে। ২৫৮ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেলেন তিনি। এই খেলায় এগারটি চার ও দুটি ছয় রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পার করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবারের শতরান করার পর এটা তার ঝুলিতে ৩৩ তম শত রান।

রোহিতের পাশাপাশি ফর্মে ফিরেছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাট সেভাবে কথাই বলেনি। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছিল তাঁকে। এবার সিডনির ম্যাচে অর্ধ শতরান এলো বিরাট কোহলির ব্যাট থেকে। রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি অনেকটাই এগিয়ে দিয়েছে ভারতকে। ৫৬ বল খেলে পঞ্চাশ পূর্ণ করেছেন বিরাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হেরেছে ভারত। এবার তৃতীয় ওয়ানডে ব্যাটিং দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রথম থেকেই অজিদের চাপে রেখেছিল ভারতীয় বোলাররা। তাঁদের ২৩৬ রানে বেধে ফেলে। তারপরেই খেলতে নামে ভারত। শুভমান গিল ও রোহিত শর্মা ওপেন করেন। এবার ২৪ রানে আউট হয়ে যান শুভমান। এরপরেই মাঠে নামেন কোহলি। তখন থেকেই রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন।

প্রথম দুই ম্যাচে ভারতের একাদশে কোন পরিবর্তন না হলেও তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে ভারত। সিডনির ম্যাচে দুটি বদল হয়েছে ভারতের প্রথম একাদশে। বাদ পড়েছেন অর্শদীপ সিং ও নীতিশ রেড্ডি। এদের বদলে দলে এসেছেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।

 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের